ইসরাইলি হামলায় রাফাহতে খাদ্য বিতরণ কর্মসূচি স্থগিত

আপডেট : ২১ মে ২০২৪, ১১:৩৯ পিএম

দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর হামলার জেরে অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে খাদ্য বিতরণ কর্মসূচি স্থগিত করেছে ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা- ইউএনআরডব্লিউএ। 

মঙ্গলবার ইউএনআরডব্লিউএ এক্সে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। 

সংস্থাটি বলছে, ত্রাণের অভাব এবং নিরাপত্তাহীনতার কারণে বর্তমানে দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে খাদ্য বিতরণ কর্মসূচি স্থগিত রয়েছে। 

বিবৃতিতে আরও বলে হয়েছে, গাজায় ইউএনআরডব্লিউএ'র ২৪টি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে বর্তমানে মাত্র সাতটি চালু রয়েছে। অন্যদিকে গাজার রাফাহ এবং কেরেম শালোম ক্রসিংয়ে ইসরাইলি প্রতিবন্ধকতার কারণে গেলো ১০ দিনে কোনো চিকিৎসা সরবরাহ পৌঁছায়নি। 

এদিকে ইসরাইলি হামলা শুরুর পর থেকে বহু ফিলিস্তিনি রাফাহ শহর ছেড়ে পালিয়েছে। এর ফলে খান ইউনিসে ইউএনআরডব্লিউএ'র আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নেয়া মানুষের সংখ্যা ৩৬ শতাংশ বেড়েছে। 

রাফাহজুড়ে আক্রমণ তীব্র হওয়ার পর অসংখ্য রোগী ও চিকিৎসাকর্মীকে হাসপাতাল থেকে বের করে দিয়েছে জায়নবাদীরা। অনেক অসুস্থ ও আহত ফিলিস্তিনিকে চিকিৎসার ছুটতে হচ্ছে অন্যত্র। 

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ। 

গেলো সাত মাসের লাগাতার হামলার মুখে গাজার দক্ষিণে রাফাহ শহরে আশ্রয় নেয় লাখ লাখ মানুষ। কিন্তু সেখানেও স্থল হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। এই পদক্ষেপের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রসহ দেশটির ঘনিষ্ঠ মিত্ররাও। তারপরও আগ্রাসী নেতানিয়াহু সরকার। 

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহবান জানিয়ে ইউএনআরডব্লিউএ বলছে, শিগগিরই যুদ্ধবিরতি কার্যকর না হলে সবচেয়ে ঝুঁকিতে পড়বে গাজার শিশু ও নারীরা। 

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর