গাজানীতির প্রতিবাদে বাইডেন প্রশাসনের ইহুদি কর্মকর্তার পদত্যাগ

আপডেট : ১৬ মে ২০২৪, ০২:২৯ পিএম

গাজা যুদ্ধে ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের নীতির প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এক ইহুদি কর্মকর্তা পদত্যাগ করেছেন। প্রকাশ্যে পদত্যাগের ঘোষণা দেওয়া এ কর্মকর্তার নাম লিলি গ্রিনবার্গ কল। তিনি মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের চিফ অব স্টাফের বিশেষ সহকারী ছিলেন।

লিলি তার পদত্যাগপত্রে লিখেছেন, তিনি তার বিবেকবোধের জায়গা থেকে বাইডেন প্রশাসনের প্রতিনিধিত্ব করার বিষয়টি চালিয়ে যেতে পারেন না। বার্তা সংস্থা এপি গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে।

লিলি একজন ইহুদি হলেও গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাইডেন এ বিষয়ে যেসব মন্তব্য করেছেন, তারও নিন্দা জানিয়েছেন লিলি। যেমন একটি মন্তব্যে বাইডেন সতর্ক করে বলেছিলেন, ইসরাইলের অস্তিত্ব না থাকলে বিশ্বে কোনো ইহুদি নিরাপদ থাকবেন না।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের এমন মন্তব্যের নিন্দা জানিয়ে লিলি বলেছেন, বাইডেন যুদ্ধের জন্য ইহুদিদের নাম ব্যবহার করছেন। এটি খুবই ভুল কাজ।

গত ৭ অক্টোবর গাজা সংঘাত শুরু হয়। গাজায় এখনো নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের গাজানীতির প্রতিবাদ জানিয়ে বাইডেন প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা প্রকাশ্যে পদত্যাগ করেছেন। এই তালিকায় সবশেষ লিলিও যুক্ত হলেন।

এদিকে, জো বাইডেন প্রশাসন থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেয়ার পর তার এক্স অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। এ নিয়েও প্রতিবাদের ঝড় বইছে নেট দুনিয়ায়।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রস্তাবিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত লডাউনে চলে গেছে ভারতের...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধ ও পাল্টা অবরোধের মুখে ইরানের তেল রপ্তানি কার্যত স্থবির হয়ে পড়ার মধ্যে পদত্যাগ করেছেন দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ন্যাশনাল...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ ও সবচেয়ে বিশ্বস্ত সহযোগী হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এই চলতি মাসের শেষেই নিজের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। দুই সন্তানের জননী হিসেবে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর