ফিলিস্তিনকে এবার স্বীকৃতি দিচ্ছে স্লোভেনিয়া

আপডেট : ৩১ মে ২০২৪, ০১:২০ পিএম

ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলব এ ঘোষণা দেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী রবার্ট গোলব বলেন, ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্লোভেনিয়ার সরকার।

তবে এ সিদ্ধান্ত কার্যকর করতে দেশটির পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন পড়বে। আগামী মঙ্গলবার পার্লামেন্টে এ বিষয়ে ভোটাভুটি হবে বলে জানিয়েছেন দেশটির স্পিকার আর্সকা ক্লাকোচার জুপানসিস।

স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ এক এক্স (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছেন, তিনি আশা করছেন স্লোভেনিয়ার পার্লামেন্ট মেম্বাররা এই প্রস্তাব প্রত্যাখ্যান করবেন।

ইসরায়েল কাৎজ বলেন, ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়টি স্লোভেনিয়ার পার্লামেন্টে অনুমোদন পেলে তা হামাসকে পুরস্কৃত করা হবে। আমি আশা করছি, স্লোভেনিয়ার পার্লামেন্ট এই প্রস্তাব প্রত্যাখ্যান করবে।

স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে স্লোভেনিয়ার এ সাহসী সিদ্ধান্তকে দুই দেশের জনগণের বন্ধুত্বের নিদর্শন হিসেবে উল্লেখ করেছে ফিলিস্তিনি প্রেসিডেন্সি।

এর আগে, মঙ্গলবার ইউরোপের তিন দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড একযোগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পর এ ঘোষণা দিলেন স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী। তিন দেশের মধ্যে প্রথমে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় স্পেন। 

স্প্যানিশ সরকারের মুখপাত্র পিলার আলেগ্রিয়া বলেন, মন্ত্রিসভা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। যার মূল উদ্দেশ্য ইসরাইলি ও ফিলিস্তিনিদের শান্তি অর্জনে সহায়তা করা।

এরপর নরওয়ে ও আয়ারল্যান্ড সরকারের পক্ষ থেকেও একই ধরনের ঘোষণা আসে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতা নতুন করে চরম আকার ধারণ করেছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্যমতে, তাণ্ডব চালিয়ে বসতি স্থাপনকারীরা দুটি মসজিদে অগ্নিসংযোগ করার পাশাপাশি...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর