লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও ইসরাইলি হামলা

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০২:৩৭ পিএম

লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও হামলা করেছে ইসরাইলের সামরিক বাহিনী। একটি ইসরাইলি সামরিক ড্রোন থেকে গুলি চালানো হয় বলে জানায় তারা।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর অন্তর্গত দক্ষিণ লেবাননে একটি ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ এ আঘাত করা হয়। খবর বিবিসি’র।

তারা জানায়, লেবাননের সীমান্তের কাছে অবস্থিত উত্তরের শহর হাইফার কাছ দিয়ে একটি অজ্ঞাত ড্রোন উত্তর ইসরাইলে প্রবেশ করার পর এ হামলা চালানো হয়। 

এ সপ্তাহে ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে কয়েকবার গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

গত ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো গাজা উপত্যকা থেকে ইসরাইলের বিরুদ্ধে একটি বড় আকারের আক্রমণ শুরু করেছিল। হামাস একে অপারেশন ‘আল-আকসা ফ্লাড’ নামে অভিহিত করেছিল।

এরপর ৮ অক্টোবর হিজবুল্লাহ হামাসের হামলার সমর্থনে শেবা ফার্মের সামরিক সাইটগুলোর দিকে দশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপরেই লেবানন-ইসরাইল সীমান্তের পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

ওদিনই ইসরাইলি বাহিনী দক্ষিণ-পূর্ব লেবাননের বেশ কয়েকটি ভারী কামান নিক্ষেপ করে জবাব দেয়।

ফিলিস্তিনের সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন হামলা চালায়। হামাসের হামলায় ইসরায়েলে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩০০। জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরাইল। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দুই হাজারে দাঁড়িয়েছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর