দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলা ও গোলাবর্ষণ

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৯:০৮ পিএম

ইসরাইলি জঙ্গি বিমান লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি পর্যবেক্ষণ পোস্টে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী । সীমান্তের নিকটবর্তী দক্ষিণ লেবাননের ওই এলাকায় তারা গোলাবর্ষণও করে।

হিজবুল্লাহর রকেট হামলার জবাবে বুধবার তারা এসব হামলা চালিয়েছে বলে ইসরাইল জানায়। খবর বিবিসি’র।

হামাস-ইসরাইল সংঘাতের চতুর্থ দিন মঙ্গলবার ইসরাইলি ভূখণ্ডে লেবানন থেকে রকেট হামলা হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, লেবাননের ভূখণ্ড থেকে রকেটের জবাবে কামানের গোলাবর্ষণ করা হয়েছে। প্রায় ১৫টি রকেট নিক্ষেপ করা হয়েছে। চারটি ভূপাতিত করা হয়েছে এবং ১০টি উন্মুক্ত স্থানে পড়েছে।

হিজবুল্লাহ জানায়, চলতি সপ্তাহে ইসরাইলের সঙ্গে খণ্ড যুদ্ধে তাদের তিন যোদ্ধা নিহত হয়। তার প্রতিশোধ নিতেই ইহুদি রাষ্ট্রটির ভূখণ্ডের সুনির্দিষ্ট লক্ষ্যে নির্ভুল রকেট হামলা চালিয়েছে তারা।

এই নিয়ে ইসরাইল-লেবানন সীমান্তে চতুর্থ দিনের মতো দুই পক্ষের মধ্যে সহিংসতার ঘটনা ঘটল। লেবাননের ভূখণ্ডে ইসরাইলের প্রাণঘাতী হামলার ‘চূড়ান্ত’ জবাব দেওয়ার হুমকি দিয়েছে হিজবুল্লাহ।

ইসরাইল বলেছে, বুধবার তাদের উত্তরাঞ্চলীয় আরব আল আরামশে শহরের কাছে একটি সামরিক অবস্থান লক্ষ্য করে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। রয়টার্স জানিয়েছে, এ হামলায় কতোজন হতাহত হয়েছে তাৎক্ষণিকভাবে ইসরাইল তা প্রকাশ করেনি।

লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে জানান, ইসরাইলের ওই সামরিক অবস্থান লক্ষ্য করে নির্ভুলভাবে আঘাত হানার ক্ষমতা সম্পন্ন দুইটি ক্ষেণপাস্ত্র ছোড়ে হিজবুল্লাহ।

লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর রমিশের বাসিন্দারা জানান, ইসরাইলি গোলা শহরটির কাছে আঘাত হেনেছে। নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, আরব আল আরামশে শহর বরাবর সীমান্তের অপর পাশে লেবাননের দেইরা শহরের আশপাশে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো লক্ষ্য করে গোলা হামলা চালায় ইসরাইল।

হিজবুল্লাহ ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস উভয়েই মঙ্গলবার লেবানন থেকে ইসরাইলে হামলা চালানোর দাবি করেছে। এ দিন হিজবুল্লাহ ইসরাইলি একটি ট্যাংকে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়, পরে তারা সেটির ধ্বংস হয়ে যাওয়ার ভিডিও পোস্ট করে। আর হামাস জানিয়েছে, তারা লেবানন থেকে ইসরাইলের ভেতর এক পশলা রকেট ছুড়েছে।

শনিবার হামাস ইসরাইলের বিরুদ্ধে একটি প্রাণঘাতী আক্রমণ চালানোর পর সীমান্তে এসব সহিংসতা শুরু হয়। ইসরাইল গাজায় ভয়াবহ বোমা হামলা চালিয়ে হামাসের আক্রমণের জবাব দিচ্ছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর