ইসরাইলি হামলায় এক সপ্তাহেই ১১ সাংবাদিক নিহত

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৩:৫৮ পিএম

হামাস-ইসরাইল সংঘাতের প্রথম সপ্তাহের মধ্যেই নিহত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে অন্তত ১১ জন সাংবাদিক রয়েছেন। 

শুক্রবার কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, গত এক সপ্তাহে এ যুদ্ধে ১১ জন সাংবাদিক নিহত হয়েছেন। খবর আনাদোলু এজেন্সি’র।

এর মধ্যে, সবশেষ মারা গেছে রয়টার্সের ভিডিওগ্রাফার ইশাম আব্দুল্লাহ। লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণে তিনি নিহত হয়েছেন।

সিপিজের প্রতিবেদনে বলা হয়েছে, এ এক সপ্তাহে ১১ জন নিহত ছাড়াও দুই সাংবাদিক আহত এবং দুইজন নিখোঁজ হয়েছেন। নিহত ১১ জনের মধ্যে ৯ জন ফিলিস্তিনি। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া বাকি দুজনের একজন ইসরাইলি এবং অপরজন নিখোঁজ রয়েছেন।

সিপিজের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ ও বিমান হামলার মধ্যে ফিলিস্তিনে দায়িত্ব পালন করা সাংবাদিকরা বিভিন্ন ক্ষেত্রে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছেন।

সিপিজের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার প্রোগ্রাম কোঅর্ডিনেটর বলেন, সিপিজে জোর দাবি করছে যে, সাংবাদিকরা বেসামরিক লোক। তারা যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। ফলে যুদ্ধের সময় তাদের টার্গেট করা উচিত নয়। তারা যুদ্ধের সময় বিশাল আত্মত্যাগ করে থাকেন। ফলে সকলের তাদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত। কোনোভাবে কোনো পক্ষেরই তাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া উচিত নয়।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর