গাজার প্রায় অর্ধেক মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৯:৫২ এএম

ইসরাইলি আগ্রাসনের কারণে অবরুদ্ধ গাজা উপত্যকার প্রায় অর্ধেক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে প্রায় ১০ লাখে দাঁড়িয়েছে। যেখানে মোট জনসংখ্যার পরিমাণ প্রায় ২৩ লাখ।

বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জাতিসংঘের সর্বশেষ মানবিক তথ্য অনুসারে, এর মধ্যে প্রায় তিন লাখ ৫২ হাজার মানুষ মধ্য ও দক্ষিণ গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ দ্বারা পরিচালিত স্কুলে আশ্রয় চাচ্ছে।

সর্বশেষ তথ্য অনুসারে, ইউএনডব্লিউআরএ পরিচালিত স্কুলের অবস্থাকে ‘ক্রমবর্ধমান ভয়াবহ’ বলে বর্ণনা করা হয়েছে। মধ্য গাজার আল-মাগাজি শরণার্থী শিবিরে এমন একটি ভয়াবহ স্কুল রয়েছে। সেখানে প্রায় চার হাজার বাস্তুচ্যুত মানুষকে অভ্যন্তরীণভাবে (আইডিপি) আশ্রয় দিয়েছে সংস্থাটি।

এখানেও ইসরাইল বিমান হামলা করেছে। গত সোমবার বিকেলে ওই বোমা হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

৭ অক্টোবরে শুরু হওয়া ইসরাইল-ফিলিস্তিনি সংঘাতের আজ ১২তম দিন। এই সংঘাতে অন্তত সাড়ে তিন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৯৪০ শিশু এবং ১ হাজার ৩২ নারী আছেন। অপরদিকে হামাসের হামলায় অন্তত এক হাজার ৪০০ জন ইসরাইলি নিহত হয়েছেন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর