রাফাহ সীমান্ত খুলেছে, গাজায় ঢুকছে ত্রাণবাহী ট্রাক

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৩:২৯ পিএম

অবশেষে ফিলিস্তিনের মিসর সংলগ্ন রাফাহ সীমান্তের গেট খুলে দেওয়ার পর গাজায় প্রবেশ করতে শুরু করেছে ত্রাণ সহায়তা বহনকারী ট্রাক।

শনিবার সকালে ট্রাকগুলো মিসর অংশের দিক থেকে রাফাহ সীমান্ত ক্রসিংয়ের গেটের দিকে প্রবেশ করতে শুরু করেছে। খবর বিবিসি’র।

হামাস-ইসরাইল সংঘাতে হাজার বাস্তুহারা লোকজনকে মানবিক সহায়তা দেওয়ার জন্য ট্রাকগুলো সারিবদ্ধভাবে রাফাহ সীমান্তের মিসর অংশে অপেক্ষায় ছিলো সপ্তাহেরও বেশি । তবে কতটি ট্রাক গাজায় যাচ্ছে তা এখনও জানা যায়নি। 

এর আগে, ইসরাইল মিসর থেকে রাফাহ সীমান্তের দক্ষিণ গেট দিয়ে গাজায় খাদ্য, পানি ওষুধ বহনকারী সর্বোচ্চ ২০টি ট্রাক প্রবেশ করতে দিতে রাজি হয়েছে। গাজায় এখন তীব্র জ্বালানি সংকট থাকলেও এসব ট্রাকে কোনো জ্বালানি নেই।

রেড ক্রিসেন্টের মানবিক সহায়তা কর্মীরা বারবার বলে আসছেন, এই ২০টি ট্রাকের ত্রাণ সহায়তা চাহিদার তুলনায় খুবই সামান্য যাকে ‘সমুদ্রে এক ফোটা পানির সমতুল্য’ হিসেবে অভিহিত করেছেন তারা। 

জেরুজালেমে মার্কিন দূতাবাস জানিয়েছে, গাজা ও মিসরের মধ্যে রাফাহ সীমান্ত ক্রসিং স্থানীয় সময় সকাল ১০ টায় খুলবে এমন তথ্য তারা পেয়েছে। জাতিসংঘ ও রেড ক্রিসেন্টের গাড়িগুলো গাজায় মানবিক সহায়তা গ্রহণ করবে।

মিসর ও যুক্তরাষ্ট্র গাজায় সাহায্যের অনুমতি দিতে সম্মত হওয়ার পর এই সীমান্ত খুলে দেওয়া হলো। ৭ অক্টোবর হামাসের রকেট হামলার পর ইসরাইল বিমান হামলা শুরু করে। ইসরাইলি সামরিক বাহিনী গাজা অবরোধ করায় হামাস-নিয়ন্ত্রিত অঞ্চলে অন্যান্য প্রবেশপথগুলো বন্ধ রয়েছে। হামাসের হামলার জবাবে গাজায় বিমান হামলা শুরু করার আগে পানি, খাদ্য ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয় ইসরাইল।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর