ইরানের সর্বোচ্চ নেতাকে সতর্ক করলেন বাইডেন

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৫:২৯ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইসরাইল-হামাস সংঘর্ষের মধ্যে মার্কিন সেনাদের ওপর হামলার বিরুদ্ধে সতর্ক করে একটি বার্তা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউস এই কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বাইডেনকে উদ্ধৃত করে সাংবাদিকদের বলেন, ‘সরাসরি একটি বার্তা সম্প্রচার করা হয়েছে। যতদূর যেতে যাচ্ছি, আমি ততদূর যাবো।’ তবে কীভাবে এই বার্তা দেয়া হয়েছে, তা বলতে অস্বীকার করেছেন কিরবি।

পরে বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, মার্কিন বাহিনী ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর ব্যবহৃত পূর্ব সিরিয়ার দুইটি স্থাপনায় হামলা চালিয়েছে।

পেন্টাগন বলেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সাথে সাথে ইরাক ও সিরিয়ায় মার্কিন ও মিত্র বাহিনীর ওপর এই মাসে কমপক্ষে ১৬ বার হামলা হয়েছে। এজন্য ‘ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী’কে দায়ী করা হয়েছে।

বাইডেন বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি খামেনিকে সতর্ক করে দিয়েছিলেন যদি হামলা অব্যাহত থাকে তবে এর প্রতিক্রিয়া হবে।

যুক্তরাষ্ট্র সফররত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে সাথে নিয়ে বাইডেন বলেন, ‘আয়াতুল্লাহর প্রতি আমার সতর্কবার্তা ছিল- তারা যদি ওই সৈন্যদের দিকে অগ্রসর হতে থাকে, আমরা জবাব দেব এবং তাকে প্রস্তুত থাকতে হবে। ইসরাইলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই’।

এদিকে, হামাসের হামলার পর গাজার বিরুদ্ধে ইসরাইলের বিমান ও কামান হামলার বিষয়ে ইরান জাতিসংঘের সাধারণ পরিষদে ওয়াশিংটনকে সতর্ক করেছে।

পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ‘আমি অকপটে আমেরিকান রাষ্ট্রনায়কদের এবং সামরিক বাহিনীকে বলছি যারা এখন ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, আমি তাদের সতর্ক করছি। আমরা এই অঞ্চলে যুদ্ধের সম্প্রসারণ ও পরিধিকে স্বাগত জানাই না। তবে আমি সতর্ক করে দিচ্ছি যদি গাজায় গণহত্যা চলতেই থাকে, তারাও এই আগুন থেকে রেহাই পাবে না।’

হামাসের হামলার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের কাছাকাছি দুইটি বিমানবাহী রণতরী সরিয়ে নিয়ে এসেছে এবং বলেছে যে, এটি ইরান এবং তার মিত্রদের সংঘাতকে প্রসারিত করা থেকে বিরত করার একটি প্রচেষ্টা।

রোববার প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনও এই অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার নির্দেশ দিয়েছেন এবং অতিরিক্ত বাহিনীকে অবহিত করেছেন যেন তারা দ্রুততম সময়ে মোতায়েন হতে পারে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর