পশ্চিম তীরে ইসরাইলি অভিযানে দুই শিশুসহ চার ফিলিস্তিনিকে হত্যা

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৩:৪৭ পিএম

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে দুই শিশুসহ চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। বুধবার ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেনিন শহরে ৮ বছর বয়সী আদম সামের আল-গৌল এবং ১৫ বছর বয়সী সুলেইমান আবু আল-ওয়াফাকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডকে ‘জঘন্য অপরাধ’ উল্লেখ করে বলেছে, দখলদার সেনারা ঠাণ্ডা মাথায় দুই শিশুকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে হামাস।

এদিকে পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইহুদিবাদী সেনাদের তাণ্ডব অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার সেখানে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করলে স্থানীয় লোকজন ইসরাইল সেনাদের প্রতিহত করেন এবং এর ফলে দু’পক্ষের মধ্যে সংঘাত বেধে যায়।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, এ সময় দখলদার সেনারা বেশ কয়েকটি বাড়ি ভেঙে ফেলে এবং বুলডোজার দিয়ে রাস্তা ধ্বংস করে দেয়। তারা একটি বাড়িতে ড্রোনের সাহায্যে বোমাবর্ষণ করে। ইসরাইলি সেনারা বুলডোজার চালিয়ে জেনিন শহরের পানি, বিদ্যুৎ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ব্যাপক ক্ষতি করে।

এদিকে, ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক বাহিনী আল-কুদস ব্রিগেড জানিয়েছে, তারা ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে জেনিন শরণার্থী শিবিরে তাদের প্রবেশ বেশ কয়েক ঘণ্টা ঠেকিয়ে রাখে। এসময় দখলদার সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আল-কুদস ব্রিগেডের যোদ্ধারা স্থানীয়ভাবে তৈরি বোমা দিয়ে ইহুদিবাদীদের সাঁজোয়া যানে আঘাত হানেন এবং এতে দখলদার সেনাদের ক্ষয়ক্ষতি হয়। 

ইসরাইলি সেনারা দাবি করেছে, তারা জেনিন শিবিরে দু’জন ফিলিস্তিনি কমান্ডারকে হত্যা করেছে।

এদিকে, দুই শিশুকে হত্যা করার কয়েক ঘণ্টা পর বার্তা সংস্থা ওয়াফা জানায়, জেনিন ক্যাম্পে আরও দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এরা হলেন মুহাম্মদ জামাল জুবাইদি ও উইসাম জিয়াদ হনুন। দখলদার বাহিনী তাদের মরদেহ নিয়ে গেছে বলে জানিয়েছে ওয়াফা।

জুবাইদি ও হনুন নিহতের ব্যাখ্যা দিতে গিয়ে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী, আইএসএ ও ইসরাইল বর্ডার পুলিশের সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের সময় তারা নিহত হয়েছেন।

ইসরাইলি বাহিনী আরও বলেছে, সিনিয়র ইসলামিক জিহাদ পরিচালনাকারী ছিলেন জুবেইদি। জেনিন ক্যাম্পের সন্ত্রাসীদের একজন ছিলেন তিনি।

গত ৭ অক্টোবর হামাস ইসরাইলের অভ্যন্তরে বড় ধরনের অভিযান চালানোর পর থেকে জর্ডান নদীর পশ্চিম তীরে এ পর্যন্ত দখলদার সেনাদের হামলায় ২৪২ ফিলিস্তিনি নিহত ও দুই হাজার ৮৫০ জন আহত হয়েছেন। আর ইসরাইলি সেনারা শত শত ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে। গত দুই দশকের মধ্যে পশ্চিম তীরে ইসরাইলি হামলায় এত বেশি সংখ্যক ফিলিস্তিনি হতাহত হননি।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতা নতুন করে চরম আকার ধারণ করেছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্যমতে, তাণ্ডব চালিয়ে বসতি স্থাপনকারীরা দুটি মসজিদে অগ্নিসংযোগ করার পাশাপাশি...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর