ইসরাইলি বোমাবর্ষণের মধ্যেই ভারী বৃষ্টি, চরম দুর্ভোগে গাজাবাসী

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০১:৫০ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ ও তীব্র শীতের মধ্যে ভারী বৃষ্টি ও টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নাজেহাল বাস্তুচ্যুত বাসিন্দারা। বৃষ্টি ও বন্যার পানিতে ভিজে গেছে কাপড়ের তাঁবু। এরই মধ্যে ক্ষুধা ও অনাহারে গুটিসুটি মেরে বসে আছেন অসহায় বাসিন্দারা।

রাফায় তাঁবু দিয়ে বানানো একটি ক্যাম্পে দেখা গেছে, বুধবার রাতের ভারী বৃষ্টির পর লোকজন নিজেদের স্থান গোছানোর চেষ্টা করছেন। পানি দূর করতে বালতিতে করে তারা বালু নিয়ে তাঁবুর ভেতর ও বাইরে ঢালছেন এবং ভেজা কাপড় টানাচ্ছেন। খবর আল-জাজিরা’র।

কিছু পরিবারের কাছে উপযুক্ত তাঁবু থাকলেও অনেকেরই মূল সম্বল ত্রিপল বা প্লাস্টিকের জিনিসপত্র, যা দিয়ে নিজেদের সুরক্ষার চেষ্টা করছেন। অনেক তাঁবুর কোনো গ্রাউন্ডশীট ছিল না, তাই বহু মানুষ ভিজে বালুতেই রাত কাটাতে বাধ্য হন।

ইসরাইলি হামলায় ইতোমধ্যে গাজার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়েছে। এরইমধ্যে সেখানে বৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণে ধ্বংসস্তূপ আটকে বন্ধ হয়ে গেছে রাস্তাগুলো। জলাবদ্ধতা দেখা দিয়েছে আশ্রয়কেন্দ্রগুলোতেও। সেখানেই হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ খাদ্য ও পানির ঘাটতির পাশাপাশি রোগ ও অনাহারের হুমকির সঙ্গে লড়ছে।

এদিকে,  হামাসকে বাইরে বের করে নিয়ে আসতে গাজায় টানেলের মধ্যে পানি ঢালতে শুরু করেছে ইসরায়েল। প্রথমে সীমিত পরিসরে টানেলগুলোতে সমুদ্রের পানি ছাড়া হচ্ছে।

হামাসের টানেলে পানি ঢালা প্রসঙ্গে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এ ব্যবস্থা কার্যকর হবে কি না তা ইসরাইল জানে না। তবে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করে জানানো হয়েছে, যেসব টানেলে জিম্মিদের রাখা হয়েছে সেখানে পানি ঢালা হচ্ছে না। পরীক্ষামূলকভাবে কিছু টানেলে পানি প্রবেশ করানো হচ্ছে।

গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ হাজারের কাছাকাছি। অন্যদিকে গাজায় স্থল অভিযান পরিচালনা করতে গিয়ে এখন পর্যন্ত ১১৬ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার একদিনেই নিহত হয়েছেন ১০ জন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর