লোহিত সাগরে দুই শিপিং কোম্পানির জাহাজ চলাচল বন্ধ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০২:৫৫ পিএম

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিপিং কোম্পানি মার্স্কসহ দুইটি কোম্পানি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লোহিত সাগর দিয়ে আর কোনো বাণিজ্যিক জাহাজ চালাবে না বলে জানিয়েছে। 

শুক্রবার রাতে ডেনমার্কের মার্স্কসের পাশাপাশি জার্মানির শিপিং কোম্পানি হ্যাপাগ-লয়েডও একই ঘোষণা দিয়েছে। ইয়েমেনের সেনাবাহিনীর হুমকির মুখে তারা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে তারা। খবর এএফপি’র।

সম্প্রতি লোহিত সাগরে ইসরাইল অভিমুখী বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত সেনাবাহিনী। তারা ঘোষণা দিয়েছে, ইসরাইলের উপকার হয় এমন কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড তারা লোহিত সাগর দিয়ে হতে দেবে না। গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে এ কাজ করার ঘোষণা দিয়েছে তারা।

শুক্রবার রাতে এক বিবৃতিতে ডেনমার্কের শিপিং কোম্পানি মার্স্ক বলেছে, বৃহস্পতিবার লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালিতে তাদের একটি জাহাজে ড্রোন হামলা হয় এবং শুক্রবারও একই স্থানে একই ধরনের হামলার মুখে পড়ে তাদের আরেকটি জাহাজ।

বিবৃতিতে বলা হয়, এর প্রেক্ষিতে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লোহিত সাগরে কোম্পানির নিয়ন্ত্রণাধীন সব ধরণের জাহাজ চলাচল বন্ধ থাকবে।

এদিকে, জার্মানির শিপিং কোম্পানি হ্যাপাগ-লয়েডেরও একটি জাহাজ লোহিত সাগরে সম্প্রতি ইয়েমেনের হুতি সমর্থিত সেনাবাহিনীর হামলার কবলে পড়ে। কোম্পানিটি গতরাতে বলেছে, তারাও লোহিত সাগর দিয়ে আপাতত আরা কোনো জাহাজ চালাবে না।

মধ্যপ্রাচ্য সফররত মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান দাবি করেছেন, ইয়েমেনের হুতি যোদ্ধারা লোহিত সাগরে আন্তর্জাতিক মুক্ত জাহাজ চলাচলের পরিবেশ নষ্ট করছে। তবে হুতি নেতারা বলেছেন, তারা তাদের জলসীমা অতিক্রমকারী জাহাজগুলোকে জিজ্ঞাসাবাদের বৈধ অধিকার চর্চা করছেন এবং যেসব জাহাজ তাদের আদেশ অমান্য করছে, শুধুমাত্র সেসব জাহাজে হামলা চালাচ্ছেন।

আরব উপত্যকার একদিকে ইয়েমেন এবং অন্যদিকে আফ্রিকা উপকূলের জিবুতি ও ইরিত্রিয়ার মধ্যবর্তী লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালির প্রস্থ ৩২ কিলোমিটার। এই প্রণালি দিয়ে সুয়েজ খাল হয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে ভারত মহাসাগর থেকে ভূমধ্যসাগরে প্রবেশ করতে হয়। লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালি এড়িয়ে চলতে চাইলে একটি জাহাজকে কয়েকগুণ বেশি পথ পাড়ি দিয়ে গোটা আফ্রিকা মহাদেশ ঘুরে ভূমধ্যসাগরে পৌঁছাতে হবে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির একজন শীর্ষ উপদেষ্টা হুমকি দিয়েছেন যে, তেহরান যেভাবে হোরমুজ প্রণালী কার্যত অচল করে দিয়েছে, ঠিক সেভাবেই তাদের মিত্ররা (হুতি) বাব আল-মানদাব শিপিং রুটটিও বন্ধ করে...
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন বারুদের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ওয়াশিংটনকে এক প্রকার ‘শর্তযুক্ত শান্তির’ প্রস্তাব দিয়েছে। হুতিদের পক্ষ থেকে জানানো...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর