ইয়েমেনি জলসীমা এড়াতে বাণিজ্যিক জাহাজকে গ্রিসের পরামর্শ

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১০:৪৫ পিএম

লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে ইয়েমেনের জলসীমা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে গ্রিস। একই সঙ্গে জাহাজগুলোতে শুধু প্রয়োজনীয় ক্রু এবং মেরিটাইম কর্তৃপক্ষের জারি করা সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানিয়েছে দেশটি।

শনিবার গ্রিসের নৌপরিবহন মন্ত্রণালয়ের জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, সম্প্রতি ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের জাহাজে হামলার ঘটনায় অনেক জাহাজ কোম্পানি সুয়েজ খাল এড়িয়ে চলতে নতুন রুটে চলাচল করছে। খবর রয়টার্স’র।

গ্রিসের জাহাজ মালিকরা বিশ্বের বাণিজ্যিক নৌযানগুলোর প্রায় ২০ শতাংশ নিয়ন্ত্রণ করেন।

জারি করা সতর্কবার্তায় জাহাজগুলোকে নিয়মিত অগ্নিকাণ্ডের মহড়া এবং যন্ত্রপাতি পরীক্ষারও আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, লোহিত সাগর ও বাব-এল-মান্দাব প্রণালিতে রাতের বেলা চলাচল করার জন্য।

ইয়েমেনের বেশিরভাগ ভূখণ্ডের নিয়ন্ত্রণ করছে হুতিরা। গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরাইলি হামলার প্রতিবাদে লোহিত সাগরে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলা করছে তারা।

ইয়েমেনের লোহিত সাগরের হুতিদের একের পর এক হামলার প্রতিবাদে ১০ দেশের জোট ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এই জোটে যোগ দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সিসিলিস এবং স্পেন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নজিরবিহীন ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের বুক কাঁপছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চার দিনের মধ্যে একাধিকবার আঘাত হেনে ১৩ জনের মর্মান্তিক...
সৌদি আরবের আকাশে হুথি বিদ্রোহীদের তাণ্ডব ও ক্ষেপণাস্ত্র বর্ষণ থামার কোনো লক্ষণই নেই। রিয়াদ ও দাম্মামের প্রধান বিমানবন্দরগুলোতে ধারাবাহিক রক্তক্ষয়ী ও বিধ্বংসী আক্রমণের পর এবার...
পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন অভিমুখে যাওয়ার পথে সমুদ্রের বুকে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় অন্তত ১০৯ জন অভিবাসীর করুণ মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর