গাজায় বিমান থেকে ফেলা ত্রাণের চাপায় পাঁচজন নিহত

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১০:৪১ এএম

ফিলিস্তিনের গাজাতে বিমান থেকে ফেলা ত্রাণভর্তি বস্তার নিচে চাপা পড়ে অন্তত পাঁচজন নিহত ও আরও আহত হয়েছেন ১০ জন। শুক্রবার গাজার আল শাতি শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে।

হতাহতের ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন সাংবাদিক কাদের আল জানুন। সিএনএনকে তিনি বলেন, কয়েকটি উড়োজাহাজ থেকে আল শাতি শিবিরে ত্রাণভর্তি বস্তা পড়তে দেখেছিলেন তিনি। তবে কোন দেশের উড়োজাহাজ থেকে সেগুলো ফেলা হয়, তা জানেন না। খবর সিএনএন’র।

গাজা নগরীর আল শিফা মেডিকেল কমপ্লেক্সের জরুরি বিভাগের প্রধান মুহাম্মদ আল শেখ বলেন, আহত ব্যক্তিদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের আল শিফা মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিএনএনের হাতে আসা একটি ভিডিওতে দেখা গেছে, উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের একটি বস্তায় লাগানো প্যারাসুটে সমস্যা দেখা দেয়। ফলে সেটি পশ্চিম গাজার ফাইরোজ টাওয়ারের কাছে একটি আবাসিক ভবনের দিকে দ্রুতগতিতে নেমে আসে।

হামলার পাশাপাশি গাজা অবরোধ করে রেখেছে ইসরাইল। এতে উপত্যকাটিতে খাবার, পানি, জ্বালানি ও চিকিৎসার সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ বলছে, গাজা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।

গত শনিবার প্রথমবারের মতো গাজায় উড়োজাহাজ থেকে ত্রাণসামগ্রী ফেলে যুক্তরাষ্ট্র। জর্ডানের সঙ্গে সমন্বয় করে সেদিন গাজার উপকূলজুড়ে ৩৮ হাজার মানুষের খাবার সরবরাহ করা হয়। এর আগের দিন শুক্রবার উড়োজাহাজ থেকে খাবার সরবরাহের পরিকল্পনার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর