ইউরোপীয় ইউনিয়ন থেকে সমুদ্রপথে ত্রাণ যাবে গাজায়

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১১:৩৩ এএম

গাজায় ত্রাণ পাঠানোর সুবিধার্থে সাইপ্রাস থেকে সমুদ্রপথ এই সপ্তাহেই উন্মুক্ত করে দেওয়া হবে বলে শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে । শনি বা রোববার নাগাদ সাইপ্রাস থেকে গাজায় সমুদ্রপথ উন্মুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন।

ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর মাঝে গাজার সবচেয়ে নিকটবর্তী দেশ সাইপ্রাস। কয়েক মাস ধরেই তারা গাজায় ত্রাণ পাঠাতে এ সমুদ্রপথ ব্যবহারের কথা বলা হলেও নিরাপত্তা সমস্যা এবং গাজায় বন্দর না থাকায় তারা বেশিদূর আগাতে পারেনি। খবর বিবিসি’র।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার জানিয়েছিলেন, সাইপ্রাস থেকে গাজায় ত্রাণ পাঠানোর সুবিধার্থে একটি অস্থায়ী বন্দর তৈরি করবে যুক্তরাষ্ট্র। তবে তা করতেও অন্তত ৬০ দিন সময় লাগবে। 

এই বন্দরের মাধ্যমে গাজা উপত্যকায় বিপুল পরিমাণে খাদ্য, সুপেয় পানি, ওষুধ এবং অস্থায়ী বাসস্থান সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানিয়েছে, দিনে দুই মিলিয়ন মানুষের জন্য খাদ্য সরবরাহ করার আশা রাখে তারা।   

প্রসঙ্গত, ২০০৭ সালে গাজায় হামাসের শাসন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে গাজার সমুদ্রপথ বন্ধ করে রেখেছে ইসরাইল। নিরাপত্তা ঝুঁকির অজুহাত দিয়ে গাজায় স্থলপথে ত্রাণ পাঠানোর প্রক্রিয়ায় বিভিন্নভাবে বাধ সাধছে ইসরাইল। ফলে, গাজার এক-চতুর্থাংশ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে আছেন, না খেয়ে মারা যাচ্ছে শিশুরা। 

এদিকে, বিমানের মাধ্যমে ত্রাণ পাঠাতে গিয়ে ত্রাণের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন পাঁচজন। এসব কারণে গাজায় ত্রাণ পাঠানোর বিকল্প পথ বের করা খুবই জরুরি হয়ে পড়েছে।

ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত এবং কতিপয় ইউরোপীয় দেশের একটি যৌথ বিবৃতিতে বলা হয়, গাজায় সমুদ্রপথে সরাসরি ত্রাণ পাঠানোর প্রক্রিয়াটি হবে জটিল। তবে এ দেশগুলো দ্রুত ত্রাণ পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করবে। এছাড়া গাজায় স্থলপথে ত্রাণ পাঠানোর লক্ষ্যে ইসরাইলের সাথে কাজ করবে তারা।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর