ইসরাইলি জিম্মিদের স্বজনদের বিক্ষোভ, অন্তত চারজন আটক

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৪:১০ পিএম

গাজায় হামাসের হাতে জিম্মি ইসরাইলি স্বজনদের কয়েকজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার তেল আবিবে বিক্ষোভ করার সময় তাদেরকে আটক করে ইসরাইলি পুলিশ।

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে সর্বশেষ আলোচনা ভেস্তে যাওয়ার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ করেন ইসরাইলি জিম্মিদের স্বজনরা। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার রাতে তেল আবিবে ইসরাইলি সামরিক বাহিনীর সদর দপ্তরের বাইরে বিক্ষোভে অংশ নেন অন্তত ৩০০ মানুষ। এসময় রাজধানীর একটি প্রধান সড়ক অবরোধ করে দেন তারা। এসময় তারা বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড বহন করছিলেন।

ইসরাইলি পুলিশ জানিয়েছে, জনদুর্ভোগ তৈরির জন্য চার বিক্ষোভকারীকে আটক করেছে তারা।

এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, বেআইনি হওয়ার পরও পুলিশ জিম্মি পরিবারের সদস্যদের বিক্ষোভে বাধা দেয়নি। কিন্তু কয়েকজন বিক্ষোভকারী হাইওয়েতে গিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে যান চলাচলে বাধা তৈরি হয়।

ইসরাইলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, জিম্মি পরিবারগুলোর প্রতি সরকারের আরও সহনশীলতা দেখানো উচিত।

ইসরাইলের সড়কে প্রায় প্রতিদিনই বিক্ষোভ করছেন জিম্মি পরিবারের সদস্যরা। কিন্তু কাতার, মিশর ও আমেরিকার মধ্যস্থতায় ইসরাইলি কর্মকর্তাদের আলোচনা ভেস্তে যাওয়ায় ইসরাইলে বিক্ষোভ বাড়ছে।

মধ্যস্থতাকারীরা ১৩০ জনের মধ্যে ৪০ জিম্মির মুক্তির বিনিময়ে ৬ সপ্তাহের জন্য গাজায় ইসরাইলি হামলা বন্ধের জন্য আলোচনা চালাচ্ছিলেন। অন্তত ৩০ জন জিম্মি এরই মধ্যে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

ওই ৪০ জিম্মির মুক্তির বিনিময়ে ইসরাইলের কারাগারে আটক ৭০০ থেকে ৮০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে রাজী হয় ইসরাইল। বাস্তুচ্যুত কিছু ফিলিস্তিনি পরিবারকে ধাপে ধাপে দক্ষিণ গাজায় তাদের ঘরে ফেরার অনুমতি দিতেও রাজী হয়।

কিন্তু স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে পুরোপুরিভাবে ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবিতে অনড় হামাস।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঐতিহাসিক কর্মসূচিতে শনিবার দিল্লির রাজপথে ব্যাপক পুলিশি তাণ্ডব ও প্রায় ৩,০০০ আন্দোলনকারীকে...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর