গাজায় একদিনে তিনশ’রও বেশি ত্রাণবাহী ট্রাক

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১১:৪১ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ৩০০টিরও বেশি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে বলে সোমবার ঘোষণা দিয়েছে ইসরাইল। উপত্যকায় হামাস-ইসরাইল যুদ্ধ শুরুর পর একদিনে ত্রাণবাহী ট্রাক প্রবেশের সর্বোচ্চ সংখ্যা এটি।

অঞ্চলটিতে খাদ্য সহায়তা প্রবেশের জন্য ইসরাইলকে ক্রমবর্ধমানভাবে চাপ দিয়ে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়। এরই মধ্যে দেশটি সোমাবার ফিলিস্তিনি এই ভূখণ্ডে ৩২২টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করানোর কথা জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

তবে  অঞ্চলটির অনাহারে ভোগা লাখ লাখ ফিলিস্তিনির জন্য গাজায় এই সংখ্যক ট্রাকও যথেষ্ট নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি বিবৃতিতে ইসরাইলের কোঅর্ডিনেটর অব গর্ভনমেন্ট অ্যাক্টিভিটিস ইন দ্য টেরিটরি (সিওজিএটি) বলেছে, ত্রাণবাহী গাড়িবহরের ২২৮টি ট্রাকে খাদ্যপণ্য ছিল। এই ট্রাকগুলো মোট সংখ্যার ৭০ শতাংশ।

মিসরের সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় রাফাহ ক্রসিং দিয়ে যাওয়া কিছু ট্রাক পর্যবেক্ষণ করেছে আল-জাজিরা। রাফাহ থেকে আল-জাজিরার প্রতিবেদক তারেক আবু আজউম জানিয়েছেন, অন্যান্য ট্রাকগুলো কারেম আবু সালেম সীমান্ত দিয়ে গিয়েছিল। এই সীমান্তটি ইসরাইলিদের কাছে কেরেম শালোম নামে পরিচিত।

তিনি বলেন, মানবিক সহায়তা বহনকারী গাড়ি বহরের অধিকাংশ গাড়িই পানি, চিনি, আটা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস বোঝাই ছিল।

তবে, গাজার দক্ষিণাঞ্চল থেকে কোনও ট্রাককে উত্তরাঞ্চলে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন এই প্রতিবেদক। জাতিসংঘ এবং অন্যান্য মানবিক গোষ্ঠীর মতে, উত্তর গাজা দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছে।

রাফাহ ক্রসিং পরিচালনাকারী কর্তৃপক্ষের এক মুখপাত্র হিশাম আদওয়ান আল-জাজিরাকে বলেছেন, খাদ্য সহায়তার এই চালান যুদ্ধের আগে এই অঞ্চলে প্রবেশ করা চালানের একটি ভগ্নাংশ মাত্র।

হিশাম আদওয়ান জানান, ‘উপত্যকাটিতে বড় ধরণের দুর্ভিক্ষ দেখা দিয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল এবং গাজা শহরে। দক্ষিণাঞ্চল ও একটি বড় মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। এমন অবস্থায় প্রতিদিন এ পদ্ধতিতে সাহায্য আনা যথেষ্ট নয়।’

জাতিসংঘের সাহায্য সংস্থা এবং অন্যান্য মানবিক গোষ্ঠীগুলো এখন বলেছে, অবরুদ্ধ গাজা অঞ্চলের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে  প্রতিদিন কমপক্ষে ৫০০ থেকে ৬০০ ট্রাক মানবিক সহায়তা এবং নানা পণ্যের প্রয়োজন।

ধারণা করা হচ্ছে, উত্তর এবং মধ্য গাজা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে প্রায় ১৫ লাখই এখন দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে আশ্রয় নিয়েছেন। সেখানে ইসরাইলি হামলার মুখে অনিশ্চয়তার মধ্যে রয়েছে আশ্রয় নেওয়া এসব ফিলিস্তিনিদের ভবিষ্যৎ।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর