যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চায় আইসিসি

আপডেট : ২০ মে ২০২৪, ০৮:০০ পিএম

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টসহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কয়েক নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। 

সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ও এর জবাবে গাজায় ইসরাইলি আগ্রাসনে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নিতে চাইছে আন্তর্জাতিক আদালতটি।

ইসরাইলি ভূখণ্ডে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের করা হামলার প্রতিক্রিয়ায় গাজায় একটি নৃশংস হামলা শুরু করে ইসরাইল। হামাসের ওই হামলায় এক হাজার ২০০ ইসরাইলি নিহত হন। এসময় আরও প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা।

এই হামলার জবাবে গাজায় আগ্রাসন শুরু করে ইসরাইল। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, সাত মাসের বেশি সময় ধরে গাজায় চলমান হামলায় ইসরাইলি সেনাবাহিনীর হাতে এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এসময় আহত হয়েছেন আরও প্রায় ৮০ হাজার মানুষ।

সাক্ষাৎকারে করিম খান বলেছেন, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের দুই শীর্ষ নেতা আল-কাসেম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দিয়াব ইব্রাহিম ওরফে মোহাম্মদ দেইফ, গাজাপ্রধান ইয়াহিয়া সিনওয়ার ও গোষ্ঠীটির রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা চাইছে আইসিসি।

ইসরাইলি রাজনীতিকদের বিরুদ্ধে যদি এই পরোয়ানা জারি করা হয় তাহলে তা হবে কোনও মার্কিন মিত্র দেশের শীর্ষনেতার বিরুদ্ধে আইসিসির প্রথম পদক্ষেপ।

আইসিসির বিচারকদের একটি প্যানেল এখন করিম খানের গ্রেপ্তারি পরোয়ানার আবেদন বিবেচনা করছে।

হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়েহ, ইয়াহিয়া সিনওয়ার ও মোহাম্মদ দেইফ।

করিম খান বলেছেন, সিনওয়ার, হানিয়েহ ও মোহাম্মদ দেইফের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ধ্বংসসাধন, হত্যা, জিম্মি করা, ধর্ষণ ও বন্দিদের যৌন নির্যাতন। 

সিএনএনকে খান বলেন, ৭ অক্টোবর ইসরায়েলের কিব্বুতজিমের বিভিন্ন স্থানে মানুষদের তাদের বাড়ির বেডরুম থেকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে, যা বিশ্বকে হতবাক করেছিল। মানুষজন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

তিনি বলেছেন, নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ধ্বংসযজ্ঞ ঘটানো, যুদ্ধ কৌশল হিসেবে অনাহার সৃষ্টি, মানবিক ত্রাণ প্রবেশে বাধা ও সংঘাতে পরিকল্পিতভাবে বেসামরিকদের নিশানা করা।

আইসিসির প্রধান প্রসিকিউটর এমন পদক্ষেপ নিতে পারেন বলে গত মাসে খবর প্রকাশের পর নেতানিয়াহু বলেছিলেন, ইসরাইলি সরকার ও সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির যেকোনো গ্রেপ্তারি পরোয়ানা হবে একটি ঐতিহাসিক আক্রোশ। ইসরায়েলের স্বতন্ত্র বিচার ব্যবস্থা রয়েছে, তা যেকোনো আইন লঙ্ঘনের জোরালো তদন্ত করবে।

নেতানিয়াহুর মন্তব্যের বিষয়ে খান সাক্ষাৎকারে বলেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নন। ইসরাইল যদি আইসিসির সঙ্গে ভিন্নমত পোষণ করে তারা চাইলে আদালতের এখতিয়ার নিয়ে নিজেদের আপত্তি তুলে ধরতে পারে, আদালতের বিচারকদের সামনে চ্যালেঞ্জ জানাতে পারে। আমি তাদেরকে এমনটি করার পরামর্শ দেব।

আইসিসির সদস্য নয় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। তবে আইসিসি মনে করে গাজা, পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীর তাদের বিচারের এখতিয়ারের আওতায় রয়েছে। ২০১৫ সালে ফিলিস্তিনি নেতারা আনুষ্ঠানিকভাবে আদালতের প্রতিষ্ঠাকালীন নীতির প্রতি সম্মতি ঘোষণার পর এ এখতিয়ার তৈরি হয়েছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে ইসরাইল পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে ব্যাপক আঞ্চলিক উত্তেজনা...
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চলমান ইসরাইল সফরটি মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল ভূ-রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে। এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের বাণিজ্য ও উদ্ভাবন...
আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মাঝেই বুধবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বিমানটি তাকে ছাড়াই ইসরায়েল ত্যাগ করে একটি অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর