ইসরাইলি সৈন্যকে বন্দী করার দাবি হামাসের

আপডেট : ২৬ মে ২০২৪, ০৩:৪৯ পিএম

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র শাখা গাজা উপত্যকায় অতর্কিত হামলা চালিয়ে এক ইসরাইলি সৈন্যকে ‘বন্দী’ করার দাবি করেছে। তবে ইসরাইল এ দাবি অস্বীকার করেছে।

এজেদিন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা জানান, হামাস জাবালিয়া ক্যাম্পের একটি টানেলে ইসরাইলি বাহিনীর একটি দলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ হামলায় ইসরাইলি বাহিনীর ‘সকল সদস্য নিহত, আহত কিংবা বন্দী’ হয়েছে।

এ বিবৃতির সাথে হামাস এক সৈন্যকে মাটিতে টেনে নিয়ে যাওয়ার ছবিও প্রকাশ করেছে। এতে সৈন্যটিকে একজন বন্দী ইসরাইলি হিসাবে উপস্থাপন করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ ছবির সত্যতা  যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, টেলিগ্রামে এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী সৈন্য অপহরণ করার মতো কোনো ঘটনা সেখানে ঘটেনি বলে দাবি করেছে।

জাতিসংঘের শীর্ষ আদালতের সামরিক অভিযান বন্ধের আদেশ উপেক্ষা করেই ইসরাইল রাফায় যুদ্ধবিমান থেকে বোমা ও কামানের গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে।

এদিকে, গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরাইল-হামাস যুদ্ধ বন্ধে প্যারিসে নতুন উদ্যোগ শুরু হয়েছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এই পরিকল্পনা অনুযায়ী, একটি আন্তর্জাতিক শান্তি পরিষদের তত্ত্বাবধানে ফিলিস্তিনের একটি টেকনোক্র্যাট সংস্থা অন্তর্বর্তী সময়ে গাজা শাসন করবে।
ইতালির প্রসিকিউটররা শনিবার জানিয়েছেন, সে দেশে অবস্থিত বিভিন্ন দাতব্য সংস্থার মাধ্যমে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে অর্থায়নের সন্দেহে তারা ৯ জনকে গ্রেপ্তার করেছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর