দক্ষিণ গাজায় ইসরাইলের কৌশলগত বিরতি ঘোষণা

আপডেট : ১৬ জুন ২০২৪, ০৫:০০ পিএম

দক্ষিণ গাজায় বেশি পরিমাণে ত্রাণসামগ্রী প্রবেশ করাতে আক্রমণে ‘কৌশলগত বিরতি’ ঘোষণা করেছে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)। অঞ্চলটির কিছু অংশে তাদের সামরিক কার্যকলাপে প্রতিদিন কৌশলগত বিরতি দেওয়া হবে।

সেখানে ক্রমবর্ধমান মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর সতর্কতা ঘোষণার পর রোববার আইডিএফ এ  ‘কৌশলগত বিরতি’ ঘোষণা করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় সকাল আটটায় বিরতি শুরু হবে এবং সন্ধ্যা সাতটা পর্যন্ত কার্যকর থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিরতি প্রতিদিনই একইভাবে কার্যকর করা হবে।

কেরেম শালোম ক্রসিং থেকে সালাহ আল-দিন রোড এবং উত্তর দিকে যাওয়ার রাস্তা ধরে এ বিরতি দেওয়া হবে। এসময় সামরিক কার্যকলাপ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে দখলদার সেনাবাহিনী। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।

আইডিএফ আরও বলেছে, কৌশলগত বিরতি দেওয়া হলেও রাফাহ শহরে যুদ্ধ অব্যাহত থাকবে। সেখানে ইসরাইলি বাহিনী সশস্ত্র ইসলামী হামাস গোষ্ঠীর অবশিষ্ট ব্রিগেডকে লক্ষ্যবস্তু করছে।

এ বিরতির সময় ত্রাণ বহনকারী ট্রাকগুলোকে নিকটবর্তী ইসরাইল নিয়ন্ত্রিত কেরেম শালোম ক্রসিং হয়ে সালাহ আল-দিন মহাসড়ক দিয়ে গাজার উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন অংশে নিরাপদে ত্রাণ পৌঁছানো হবে। ইতোমধ্যে ‘কৌশলগত বিরতি’ জাতিসংঘ ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর সমন্বয়ে বাস্তবায়ন করা হচ্ছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর