ইসরাইলি হামলার আশঙ্কায় বৈরুতে অসংখ্য ফ্লাইট বাতিল

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৬:৩৪ পিএম

লেবাননের রাজধানী বৈরুতে অসংখ্য ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। ইসরাইল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় তারা অসংখ্য ফ্লাইট বাতিল ও বিলম্বিত করেছে বলে সোমবার উড়োজাহাজ সংস্থা মিডল ইস্ট এয়ারলাইনস (এমইএ) জানিয়েছে।

জার্মানভিত্তিক এয়ারলাইনস প্রতিষ্ঠান লুফথানসা গ্রুপ জানিয়েছে, বৈরুতে থেকে বের হওয়ার ও বৈরুতে পৌঁছানোর পাঁচটি রুট সাময়িকভাবে স্থগিত করেছে তারা। গ্রুপের তিন সংস্থা- সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইনস, ইউরোউইংস ও লুফথানসার ফ্লাইটগুলো ৩০ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বৈরুত বিমানবন্দরের ফ্লাইট তথ্য বোর্ড এবং ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, তুর্কি এয়ারলাইন্স রবিবার রাতের দুইটি ফ্লাইট বাতিল করেছে।

ফ্লাইটরাডার২৪’র তথ্য অনুযায়ী, সোমবার বৈরুতে অবতরণ করার কথা ছিল এমন বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে তুরস্কের বাজেট এয়ারলাইন্স সানএক্সপ্রেস, এজেট, গ্রীসের এজিয়ান এয়ারলাইন্স, ইথিওপিয়ান এয়ার ও এমইএ। তবে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি এয়ারলাইনসগুলো।

বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরটিই লেবাননের একমাত্র বিমানবন্দর। দেশটিতে চলা গৃহযুদ্ধ ও ইসরাইলের সঙ্গে আগের সংঘাত এবং ২০০৬ সালে হিজবুল্লাহ-ইসরাইল যুদ্ধে বারবার আক্রান্ত হয়েছে এই বিমানবন্দরটি।

রোববার এমইএ জানিয়েছে, বৈরুতে অবতরণের কথা ছিল এমন কয়েকটি ফ্লাইট বিলম্বিত করেছে তারা। সোমবারের ফ্লাইটগুলোও বিলম্বিত হয়েছে। কারণ হিসেবে লেবানন থেকে অন্যান্য গন্তব্যে যাত্রার ঝুঁকি সংক্রান্ত কারিগরি কারণে ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে তারা।

শনিবার ইসরাইল-অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় ১২ জন নিহত হয়। এর জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরাইল। যদিও তা অস্বীকার করেছে হিজবুল্লাহ। তারপরও দুই পক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
আকাশে মাঝপথে ছারপোকার কামড়ে অতিষ্ঠ যাত্রীরা, আর সেই ছারপোকা তাড়াতেই শেষ পর্যন্ত বাতিল করতে হলো আস্ত একটি ফ্লাইট! অস্ট্রেলিয়ার নামীদামি বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজের রোম থেকে পার্থগামী একটি...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়াকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর