হাসপাতালে ইসরাইলি হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৯:২৬ পিএম

গাজার হাসপাতালে নৃশংস হামলা চলিয়ে শত শত নিরীহ বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিরুদ্ধে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ এবং ‘মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ’র অভিযোগ করেছে বাংলাদেশ।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আইডিএফকে ‘দখলকারী বাহিনী’ হিসাবে বর্ণনা করা হয়েছে এবং এই বর্বর নৃশংসতার জন্য তাদের জবাবদিহিতার সম্মুখীন করতে উপযুক্ত আন্তর্জাতিক পদক্ষেপের দাবি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এই অপরাধমূলক কাজের অপরাধীদের অবশ্যই তাদের ক্রিয়াকলাপের জন্য জবাবদিহি করতে হবে এবং যুদ্ধের শিকার হিসাবে নিরীহ বেসামরিক নাগরিকদের আরও মৃত্যু ও দুর্ভোগ রোধ করতে এই বর্বর যুদ্ধ বন্ধ করতে হবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই নির্মম হামলা আন্তর্জাতিক মানবিক আইন এবং চুক্তির স্পষ্ট লঙ্ঘন ‘মানবতার বিরুদ্ধে একটি গুরুতর অপরাধ’।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান ইসরাইলি সামরিক আগ্রাসনের বিষয়ে ওআইসি নির্বাহী কমিটির জরুরিভাবে বসা ‘অ-সাধারণ’ বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যোগদানের সময় এই বিবৃতি এসেছে।
 
এতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে যে, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গাজায় ইসরাইল বর্তমানে যে যুদ্ধ চালাচ্ছে তা শুধু অসামঞ্জস্যপূর্ণ ও অসমই নয়, এটি গাজার ফিলিস্তিনি জনগণকে সম্মিলিতভাবে শাস্তি প্রদান এবং মানবাধিকারের সমস্ত মৌলিক নীতি ও আন্তর্জাতিক নাগরিক চুক্তি ও কনভেনশন লঙ্ঘনের সামিল।

বাংলাদেশ জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এই জঘন্য কর্মকাণ্ডের নিন্দা এবং জরুরিভাবে ক্ষতিগ্রস্ত ভূখণ্ডে মানবিক প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ একই সঙ্গে ফিলিস্তিন প্রশ্নের স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ মনে করে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের চলমান সংঘাতের মূল কারণগুলো সমাধান করার সময় এসেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এটা স্পষ্ট যে সম্মানজনক জীবনকে অস্বীকার করা এবং ইসরাইলি দখলদারিত্বের অধীনে বসবাস করা এবং ফিলিস্তিনি ভূখণ্ডে জোরপূর্বক বসতি স্থাপন এই অঞ্চলে শান্তির দিকে পরিচালিত করবে না।’

তাই বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের আত্ম-নিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকারকে গুরুত্ব দিচ্ছে এবং ইউএনএসসি রেজোলিউশন নং ২৪২ ও ৩৩৮-এ পরিকল্পনা অনুসারে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সীমানার ভিত্তিতে একটি দ্বি-রাষ্ট্র সমাধান সমর্থন করে বলেও বিবৃতিতে জানানো হয়। বাংলাদেশ জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরিভাবে ক্ষতিগ্রস্ত ভূখণ্ডে মানবিক সহায়তা নিয়ে প্রবেশাধিকার দেওয়ারও আহ্বান জানানো হয় বিবৃতিতে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরাইলের ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা।
লেবাননে ইসরাইলের সাম্প্রতিক হামলায় ব্যাপক বেসামরিক হতাহত এবং এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ছুটিতে আসা কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসী কর্মীদের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে।
ইরান-ইসরাইল পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর