ইসরাইল-গাজা ইস্যুতে জরুরি সভা ডেকেছে ওআইসি

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১২:০৬ এএম

ইসরাইল-হামাসের সংঘাতে করণীয় নিয়ে ‘বিশেষ জরুরি সভা’ ডেকেছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)।

ইসলামিক সামিটের বর্তমান চেয়ার সৌদি আরব ওআইসি’র সদস্যভুক্ত দেশগুলোকে বুধবার জেদ্দায় অনুষ্ঠান হতে যাওয়া ওই সভায় যোগদানের আহ্বান জানিয়েছে।

নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘সৌদি আরবের আমন্ত্রণে ওআইসি গাজা ও এর আশপাশে ছড়িয়ে পড়া সামরিক পরিস্থিতি, বেসামরিক নাগরিকদের জীবনের জন্য বিপজ্জনক ক্রমশ গুরুতর পরিস্থিতি এবং এ অঞ্চলের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়ে উন্মুক্ত-আলোচনার উদ্দেশ্যে কার্যনির্বাহী পর্যায়ে একটি জরুরি সভার আহ্বান করেছে।

জাতিসংঘের পর দ্বিতীয় বৃহত্তম সংস্থা ওআইসি। চার মহাদেশে এটির সদস্য সংখ্যা ৫৭টি রাষ্ট্র। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনার বিষয়ে সৌদি আরবের আলোচনা স্থগিত করার দিনই ওআইসি এ জরুরি সভার ঘোষণা দিলো।

গত ৭ অক্টোবর হুট করেই ইসরাইলের ওপর বড়মাত্রার হামলা করে হামাস। এরপর বিভিন্ন সময়ের সংঘাতে এখনও পর্যন্ত এক হাজার ৩০০ ইসরাইলি নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলের পাল্টা হামলায় নিহত হয়েছেন অন্তত দুই হাজার ২১৫ জন।

ইসরাইল এখন গাজায় স্থল অভিযান শুরু করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

একাত্তর/আরএ
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর