গাজা-ইসরাইল যুদ্ধ: মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়ালো

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১২:৩০ পিএম

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন হামলা চালায়। জবাবে গাজায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সবশেষ পাওয়া খবরে এখনও পর্যন্ত এক হাজার ৩০০ জনের বেশি ইসরাইলি নিহতের কথা জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

অপরদিকে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় দুই হাজার ২১৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরাইল।

আল জাজিরা জানিয়েছে গত ২৪ ঘণ্টাতেই ৩২০ জনের ফিলিস্তিনি মারা গেছেন।

হামলায় দুই পক্ষেরই মানুষের হতাহতের সংখ্যা বাড়ছে সমান তালে। তেল আবিব গাজায় পানি, খাবার ও জ্বালানী সরবরাহের সবগুলো রুট বন্ধ করে দেয়ায় সেখানকার মানবিক সংকট চরমে পৌঁছেছে।

এ অবস্থায় ইসরাইল-হামাসের সংঘাতে করণীয় নিয়ে ‘বিশেষ জরুরি সভা’ ডেকেছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। ইসলামিক সামিটের বর্তমান চেয়ার সৌদি আরব ওআইসি’র সদস্যভুক্ত দেশগুলোকে বুধবার জেদ্দায় অনুষ্ঠান হতে যাওয়া ওই সভায় যোগদানের আহ্বান জানিয়েছে।

তাছাড়া ইসরাইল ও গাজার মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফোনালাপ করেছেন।

গাজায় হামলার প্রতিবাদে ইতালি এবং ইংল্যান্ডে প্রতিবাদও হয়েছে।

একাত্তর/আরএ
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর