গাজায় জরুরি প্রবেশাধিকার চায় ডব্লিউএইচও

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১১:১৯ পিএম

গাজায় ত্রাণ এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য জরুরি ভিত্তিতে প্রবেশাধিকার চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গাজায় দীর্ঘ মেয়াদে মানবিক সংকট দেখা দেওয়ার সতর্কবার্তাও দিয়েছে জাতিসংঘের এই সংস্থাটি।

ডব্লিউএইচও’র পূর্ব ভূমধ্যসাগরীয় আঞ্চলিক কার্যালয়ের জরুরি সেবা পরিচালক রিচার্ড ব্রেনান বলেছেন, সংস্থাটি যত তাড়াতাড়ি সম্ভব গাজায় অবাধে প্রবেশের ব্যবস্থা করতে মঙ্গলবার সিদ্ধান্তগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে।

মিশরের সাথে রাফাহ সীমান্ত ক্রসিংয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা রাফাহর দক্ষিণে ত্রাণ নিয়ে গেছেন এবং গাজায় প্রবেশের জন্য অপেক্ষা করছেন। গাজায় জরুরি ত্রাণ সরবরাহের জন্য রাফাহ ক্রসিং খুবই গুরুত্বপূর্ণ রুট।

ডব্লিউএইচও বলছে, গাজায় তিনদিনের জন্য পণ্য সরবরাহের প্রস্তুতি আছে। কিন্তু ত্রাণকর্মীরা তা সরবরাহ করতে পারছে না।

ব্রেনান বলেন, ডব্লিউএইচও যে কোনও সংঘাতেই সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইনের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আবেদন অনবরতই জানিয়ে আসছে।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট ছোড়ে হামাস এবং সীমান্ত পেরিয়ে ইসরাইলে ঢুকে হামলা চালায় হামাস যোদ্ধারা। এসময় তারা বহু ইসরাইলিকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। হামাসের হামলা শুরুর দিনই গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরাইল। এরপর থেকে টানা চলে আসছে হামলা। ইসরাইল হামাসকে নির্মূলে স্থল অভিযান চালানোর আগে দিয়ে গোটা গাজা অবরুদ্ধ করে রেখেছে। এতে সেখানে মানবিক বিপর্যয় দেখা দেওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর