শান্তি সমাবেশে মিসরের প্রেসিডেন্ট

গাজায় উদ্বাস্তু সংকটের একমাত্র সমাধান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৫:২৭ পিএম

মিসরের কায়রোতে ‘সামিট ফর পিচ’ সম্মেলনে ‘গাজায় উদ্বাস্তু সংকটের একমাত্র সমাধান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র’ বলে মন্তব্য করেছেন মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি।

শনিবার মধ্যপ্রাচ্যে শান্তি এবং গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বিষয়ে আলোচনা করতে ‘সামিট ফর পিচ’ সম্মেলন আহবান করেছিল মিসর।

দুই সপ্তাহের বেশি সময় ধরে ইসরাইলের তীব্র বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। প্রাণ বাঁচাতে সেখানকার সাধারণ ফিলিস্তিনিরা ছুটছেন মিসর সীমান্তের দিকে। লক্ষ্য রাফাহ ক্রসিং পেরিয়ে মিসরে প্রবেশ করা।

কিন্তু ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য রাফাহ ক্রসিং খুলতে রাজি নয় মিসর। মিসরের প্রেসিডেন্ট বলেছেন, তিনি জোর করে গাজার বাস্তুচ্যুতদের সিনাই উপদ্বীপে প্রবেশ করতে দেওয়ার প্রস্তাব প্রত্যাখান করেছেন।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরাইলে হামাসের অতর্কিতে নজিরবিহীন হামলার পর প্রতিশোধ নিতে ওই দিন থেকেই গাজাইয় তীব্র বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সেই সঙ্গে গাজায় পানি, খাবার, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে তারা। ফলে সেখানকার ফিলিস্তিনিরা তীব্র মানবিক সংকটে পড়েছে।

শনিবার ফিলিস্তিনিদের জন্য খাবার, পানি ও ওষুধ নিয়ে ২০টি ট্রাক রাফাহ ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করেছে। যদিও জাতিসংঘ বলছে, সেখান যে পরিমাণ ত্রাণের প্রয়োজন তার তুলনায় ওই ২০ ট্রাক ত্রাণ ‘সমুদ্রে এক বিন্দু জলের সমান’।

ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে ৫০০টি ট্রাক ত্রাণ নিয়ে গাজায় প্রবেশ করতো বলে জানায় জাতিসংঘ। গাজার প্রায় ২১ লাখ বাসিন্দার মধ্যে ১২ লাখই ত্রাণের উপর নির্ভর করে জীবন নির্বাহ করছিল।

কায়রোতে ‘সামিট ফর পিচ’ সম্মেলনে সিসি বলেন, তার দেশ বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের রাফাহ ক্রসিং পেরিয়ে মিসরে প্রবেশের অনুমতি দেবে না।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ তার ওই বক্তব্যে সমর্থন জানান। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও এতে সায় দিয়ে বলেন, ফিলিস্তিনিদের গাজা ছাড়তে বাধ্য করা যাবে না।

মাহমুদ আব্বাস বলেন, ‘আমরা কখনো স্থানান্তর মেনে নেব না। যে সংকটই আসুক না কেন, আমরা আমাদের ভূমিতেই থেকে যাব।’

যৌথ কোনো বিবৃতি ছাড়াই ওই সম্মেলন শেষ হয় বলে জানায় বিবিসি। ইসরাইল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জ্যেষ্ঠ কোনো কর্মকর্তা ওই সম্মেলনে উপস্থিত ছিলেন না।

সম্মেলনে আরব এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে বিভেদ ছিলো চরমে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আরব কূটনীতিক সাংবাদিকদের বলেন, ইউরোপের প্রতিনিধি এ যুদ্ধের সব দায় হামাসের উপর চাপিয়ে সংগঠনটির বিরুদ্ধে একটি স্পষ্ট নিন্দা প্রস্তাব আনার দাবি করেছিল। আরব নেতারা ওই দাবি প্রত্যাখ্যান করেছেন।

সম্মেলন শেষে আরব প্রতিনিধিদের অনুমোদন নিয়ে মিসর একটি বিবৃতি প্রকাশ করে। যেখানে ‘এ যুদ্ধ অবসানের স্থায়ী কোনো সমাধান না খুঁজে বরং কোনো মতে সংকট ধামাচাপা দেওয়ার চেষ্টা করার জন্য’ বিশ্বনেতাদের সমালোচনা করা হয়।

মিসর এবং অন্যান্য আরব রাষ্ট্রগুলি এর আগেও বলেছে, যুদ্ধ থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা ফিলিস্তিনি শরণার্থীদের তারা গ্রহণ করবে না। কারণ সেটি হবে নিজেদের ভূমি থেকে ফিলিস্তিনিদের বিতাড়নের সমান।

সম্মেলনে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ ‘গাজার উপর ইসরাইলের হামলার বিষয়ে বিশ্ব নেতাদের নিরবতার নিন্দা জানান।

সম্মেলনে উপস্থিতি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেন, তিনি ইসরাইল সরকারের সাথে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং গাজায় বেসামরিক জীবন রক্ষায় তাদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে কথা বলেছেন।

গাজার বর্তমান সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাজ করা প্রয়োজন বলেও মত প্রকাশ করে তিনি বলেন, ‘এ সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের ঝুঁকিতে ফেলে দিয়েছে।’

সম্মেলনে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ‘মানবিক যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়ে ‘ভয়ঙ্কর এই দুঃস্বপ্নের অবসানে বৈশ্বিক পদক্ষেপের’ দাবি জানান। গাজার ফিলিস্তিনিদের জন্য প্রয়োজন অনুযায়ী ত্রাণ সরবরাহ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটি বা প্রাচীন শহরের ঐতিহাসিক আল-আকসা মসজিদের গা ঘেঁষে থাকা ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি ও স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া জোরালো করেছে ইসরাইল সরকার।...
উত্তর ইসরাইলে তথা ইসরাইলের দখল-করা উত্তর ফিলিস্তিনের উত্তরাঞ্চলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
ৱমধ্যপ্রাচ্যে চলমান ইরান-মার্কিন বিধ্বংসী যুদ্ধ বন্ধ এবং উত্তেজনা প্রশমনে বড় ধরনের কূটনৈতিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান। রোবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের...
উত্তর ইসরাইলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র ইসলামী রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহ।
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর