নিহত ফিলিস্তিনিদের সংখ্যা নিয়ে সন্দেহ বাইডেনের

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৪:৩৮ পিএম

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, বুধবার পর্যন্ত ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা সাড়ে ছয় হাজার ছাড়িয়েছে। তবে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিহতের এই পরিসংখ্যান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন বলেছেন, ‘কত লোক নিহত হয়েছেন তা সম্পর্কে ফিলিস্তিনিরা সত্য কথা বলেছে বলে আমি মনে করি না। আমি নিশ্চিত নিরপরাধ মানুষেরা নিহত হয়েছেন এবং এটি যুদ্ধ শুরুর করার পরিণতি। তবে ফিলিস্তিনিরা যে সংখ্যার কথা বলছে, তাতে আমার আস্থা নেই।

বুধবার অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজের সঙ্গে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন। খবর দ্য গার্ডিয়ান’র।

বাইডেন নতুন করে ইসরাইলের পাশে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেছেন, কয়েক দশক পুরনো ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অবসানে দুই রাষ্ট্র সমাধান নিয়ে কাজ করতে প্রতিশ্রুতি জোরদার করবেন তিনি। 

৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যোদ্ধাদের ইসরাইলে হামলার পর দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি সেটেলারদের প্রতিশোধমূলক হামলা বৃদ্ধি পেয়েছে। বাইডেন সেটেলারদের এমন হামলার বিরুদ্ধেও কথা বলেছেন।

তিনি বলেছেন, ইতোমধ্যে জ্বলতে থাকা মধ্যপ্রাচ্যে উগ্র সেটেলারদের হামলাগুলো জ্বালানি ঢালছে। এগুলো বন্ধ হতে হবে। তাদেরকে জবাবদিহি করতে হবে। এখনই এসব বন্ধ হতে হবে।

পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, ইসরাইলে হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনিদের ওপর সেটেলারদের সহিংসতা বেড়েছে। সেটেলারদের হাতে ফিলিস্তিনিরা নিহত হচ্ছেন। মানবাধিকার গোষ্ঠীগুলো বলেছে, একাধিক ছোট বেদুইন সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে সেটেলাররা, গাড়িতে আগুন দিয়েছে, তাদেরকে এলাকা ছাড়তে বাধ্য করেছে।

আবারও এক হাজার ৪০০ ইসরাইলিকে হত্যা করা হামাসের হামলার নিন্দা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, সৌদি আরবসহ কয়েকটি দেশের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার মার্কিন নেতৃত্বাধীন উদ্যোগকে বানচাল করতে হামাস এই হামলা চালিয়েছে বলে মনে করেন তিনি।

ইসরাইল-হামাস সংঘাতের অবসানের পর ইসরাইল, ফিলিস্তিন ও তাদের অংশীদারদের দুই রাষ্ট্র প্রতিষ্ঠার সমাধান নিয়ে অবশ্যই কাজ করতে হবে বলে বলেন বাইডেন। তিনি আরও বলেন, ইসরাইল ও ফিলিস্তিন পাশাপাশি নিরাপত্তা, শ্রদ্ধা ও শান্তিতে বসবাসের সম-অধিকারের দাবিদার। যখন এই সংকটের অবসান হবে তখন আগামীর লক্ষ্যে আমাদের দৃষ্টিভঙ্গি হলো, সেটিকে হতে হবে দুই রাষ্ট্র সমাধান।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ ফসকানো বা কথার খেই হারিয়ে ফেলা নতুন কিছু নয়। তবে, এবার মধ্যপ্রাচ্য সংকট নিয়ে কথা বলতে গিয়ে তিনি যেভাবে ‘ইরান’ আর ‘ভেনিজুয়েলা’কে গুলিয়ে একাকার করে ফেললেন,...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র আবারও বিয়ের পিড়িতে বসছেন, পাত্রী পাম বিচের সুপরিচিত সমাজকর্মী বেটিনা অ্যান্ডারসন। বাহামার এক ছোট্ট দ্বীপে এই সপ্তাহান্তেই বসছে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের মানচিত্রই নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আমেরিকার দীর্ঘদিনের বৈশ্বিক মিত্রতাকেও খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। জার্মানি থেকে...
আজ শেষ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতার মেয়াদ। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্টের একক ক্ষমতায় ৬০ দিনের বেশি যুদ্ধ করা যাবে না।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর