ইসরাইল সফরে নিজেকে ‘জায়নবাদী’ দাবি বাইডেনের

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৩:৪৯ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে ইসরাইল সফরের সময় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে সাক্ষাৎকালে নিজেকে ‘একজন জায়নবাদী’ হিসেবে দাবি করেছেন।

ইসরাইলি প্রধানমন্ত্রী ও তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের আশ্বস্ত করে বাইডেন বলেন, ‘আমি মনে করি না যে জায়নবাদী হওয়ার জন্য আপনাকে একজন ইহুদিই হতে হবে এবং আমি নিজেই একজন জায়নবাদী।’ খবর রয়টার্স’র।

তেল আবিবের একটি হোটেলের বলরুমে এক রুদ্ধদ্বার বৈঠকে বাইডেন এ মন্তব্য করেন। বৈঠকে উপস্থিত ইসরাইলি রাজনীতিবিদ ও জেনারেলরা বাইডেনের এই মন্তব্যে সম্মতি জানিয়ে মাথা নাড়েন। বৈঠক সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরাইল। এখন তারা গাজায় স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে।

বাইডেন একজন আইরিশ বংশোদ্ভূত ক্যাথলিক। ইসরাইলের সঙ্গে সখ্য প্রকাশে বাইডেন আগেও এ ধরনের শব্দ ব্যবহার করেছেন। তবে এবার ইসরাইল সফরে গিয়ে বাইডেনের করা এ মন্তব্য আগে কোনো গণমাধ্যমে প্রকাশ পায়নি।

বাইডেন ‘ইসরাইলের বন্ধু’ হিসেবে পরিচিত। ইসরাইলের সঙ্গে তার বন্ধন দীর্ঘদিনের। এই বন্ধনই তার ইসরাইল-সম্পর্কিত নীতিকে পরিচালিত করছে। চলমান সংঘাতে তিনি ইসরাইলকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছেন।

অ্যারন ডেভিড মিলার মধ্যপ্রাচ্যবিষয়ক একজন সাবেক মার্কিন মধ্যস্থতাকারী। ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় প্রশাসনে কাজ করার অভিজ্ঞতা আছে তার। ‘ইসরাইলের সঙ্গে বাইডেনের সংযোগ তার রাজনৈতিক ডিএনএতে গভীরভাবে প্রোথিত’ বলে মন্তব্য করেছেন তিনি।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর