গাজায় বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক হাসপাতাল

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৪:২৫ পিএম

মানবিক সংকট কত ধরনের এবং কি কি হতে পারে, তা প্রতি মুহূর্তে টের পাচ্ছে গাজার ফিলিস্তিনিরা। গোটা উপত্যকাজুড়ে ইসরাইলি দখলদার বাহিনী যে নারকীয় তান্ডব চালাচ্ছে, তাতে মানবতার কোন লেশ মাত্র নেই। গাজা উপত্যকায় ইসরাইলি গোলাবর্ষণ এবং বিমান হামলায় সেখানে ১৮টি হাসপাতাল সেবা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বলে খবর দিয়েছে কাতারভিক্তিক টিভি চ্যানেল আল-জাজিরা।

ফিলিস্তিনের স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের বরাতে আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, রাষ্ট্র পরিচালিত আটটি হাসপাতালসহ ১৮টি হাসপাতাল গাজায় তাদের কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। গাজাজুড়ে হাসপাতালের পরিস্থিতি বিপর্যয়কর। বিশেষ করে উত্তরাঞ্চলের হাসপাতালগুলোর অবস্থা এতোই খারাপ যে তা বর্ণনাতীত। উত্তরাঞ্চলের হাসপাতালগুলো ব্যাপক ওষুধ, খাদ্য এবং জ্বালানি সঙ্কটের মুখে পড়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজাজুড়ে চালানো ইসরাইলের হামলায় ১০ হাজার ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছে। এদের প্রায় অর্ধেকেরও বেশি শিশু। সেখানে ইসরাইলি বাহিনীর হামলায় হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং অর্ধেকেরও বেশি জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে। গোটা উপত্যকায় নিরাপদ বলতে কোন জায়গা নেই।

ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কায়লা জানিয়েছেন, ইসরায়েলের প্রতিশোধমূলক নির্বিচার হামলায় গত ৩১ দিনের মধ্যে গাজা উপত্যকায় মোট ১৭৫ জন চিকিৎসাকর্মী ও আরও ৩৪ জন নাগরিক সুরক্ষাকর্মী নিহত হয়েছেন। গাজার ৩৬ হাসপাতালের মধ্যে ১৬ এবং ৭২ ক্লিনিকের মধ্যে ৫১টি বন্ধ হয়ে গেছে। ইসরাইলের নির্বিচার বোমাবর্ষণ, জ্বালানি তেল, চিকিৎসা সামগ্রী ও ওষুধের স্বল্পতার কারণে এসব বন্ধ হয়ে গেছে। 

আল-আহলি আরব হাসপাতালসহ বেশ কিছু চিকিৎসাকেন্দ্র আক্রান্ত হয়েছে। এছাড়াও, অ্যাম্বুলেন্সের ওপরও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এসব হামলায় রোগী ও চিকিৎসাকর্মী, উভয়ই প্রাণ হারিয়েছেন। এর আগে ফিলিস্তিনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রানসেসকা আলবানিস গাজার স্বাস্থ্য ব্যবস্থা ধসে পড়ার বিষয়টি বড় ধরনের 'বিপর্যয়' হিসেবে উল্লেখ করেন।

এদিকে, গত ৭ অক্টোবরের পর থেকে গাজা উপত্যকায় জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ’র অন্তত ৮৯ জন কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘ মিশন এক্স সোশ্যাল নেটওয়ার্কে বলেছে, এক মাসে গাজা উপত্যকায় ৮৯ ইউএনআরডব্লিউএ’র সহকর্মী নিহত হয়েছে এবং কমপক্ষে ২৬ জন আহত হয়েছে। আমাদের ব্যাপকহারে সহকর্মীদের হারিয়েছি। এদেরকে ভুলে যাবো না।

একাত্তর/এসি
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর