চিঠিতে হামাসকে নিয়ে যা বললেন এক ইসরাইলি নারী

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১২:৩২ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের হাতে বন্দি থাকা ড্যানিয়েল অ্যালোনি নামে এক ইসরাইলি নারী তার প্রতি সদয় ও মানবিক আচরণ করার জন্য হামাস যোদ্ধাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি ও তার ছয় বছর বয়সী মেয়ে এমিলিয়া গত শুক্রবার গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনেই মুক্তি পান।

টিআরটি ও পার্সটুডের খবরে বলা হয়েছে, বন্দি থাকা অবস্থায় হিব্রু ভাষায় একটি চিঠি লেখেন অ্যালোনি। চিঠিতে হামাসের প্রতি কৃতজ্ঞতা জানান এ ইসরাইলি নারী।

ড্যানিয়েল লিখেছেন, হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা তার সঙ্গে এবং তার মেয়ের সঙ্গে অত্যন্ত সদয় আচরণ করেছেন।

হামাস যোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমার মেয়ে এমিলিয়ার সঙ্গে অসাধারণ মানবিক আচরণ করেছেন এবং আপনারা তাকে আপনাদের নিজেদের মেয়ের মতো করে ভালোবেসেছেন।

তিনি আরও লিখেছেন, তার এবং তার মেয়ের সঙ্গে হামাস যোদ্ধারা যে সদয় আচরণ করেছেন তাতে তার কাছে মনে হয়েছে তিনি সবার মধ্যমণি হয়ে উঠেছেন।

এছাড়াও হামাসের হাতে আটক হওয়া অন্য ইসরাইলি বন্দিরাও সদ্ব্যবহার পেয়েছেন বলে জানান তিনি। 

এর আগে শুক্রবার প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা গেছে, গাজা থেকে মুক্তি পাওয়ার সময় ইসরাইলি বন্দিরা হাসিমুখে হামাস যোদ্ধাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। 

গেলো ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক অভিযান চালিয়ে পুরো বিশ্বকে স্তম্ভিত করে দেয় হামাস। এসময় ইসরাইলি সেনাসহ ২০০ বা তারও বেশি লোককে বন্দি করে গাজায় নিয়ে যান হামাসের যোদ্ধারা।

হামাস জানায়, ইসরাইলের কারাগারে জিম্মি থাকা কয়েক হাজার ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি না দিলে, আটক ইসরাইলিদের মুক্তি দেবে না সংগঠনটি। পরে ইসরাইলের সাথে চারদিনের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি করে হামাস সরকার।  

চারদিনের যুদ্ধবিরতিতে ইসরাইলেরকারাগারে বছরের পর বছর ধরে বন্দি থাকা মোট ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল। আর বিনিময়ে গাজায় আটক ৫০ ইসরাইলি বন্দিকে মুক্তি দেবে হামাস। 

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর