নির্বিচারে গুলি করে ১০৪ জনকে হত্যা, তাতেও সায় যুক্তরাষ্ট্রের

আপডেট : ০১ মার্চ ২০২৪, ১০:১৯ পিএম

ইসরাইলি গণহত্যাকে সমর্থন দিয়ে আবারও তেল আবিবের পাশে দাঁড়ালো যুক্তরাষ্ট্র। অবরুদ্ধ গাজা উপত্যকায় বৃহস্পতিবার ত্রাণের জন্য অপেক্ষমাণ ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরাইল যে বর্বর হামলা ও গণহত্যা চালিয়েছে তার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি নিন্দা প্রস্তাব আটকে দিয়েছে বাইডেন প্রশাসন।

জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুরের বরাতে এ কথা জানিয়েছে পার্সটুডে ও ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল। 

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা এই নিন্দা প্রস্তাবের খসড়া তৈরি করেছিল আলজেরিয়া। নিরাপত্তা পরিষদের ১৪ সদস্য দেশ তাতে সমর্থন দিলেও বেঁকে বসে যুক্তরাষ্ট্র। 

জাতিসংঘে নিযুক্ত মার্কিন ডেপুটি অ্যাম্বাসেডর রবার্ট উড বলেছেন, আসলে গাজা উপত্যকায় বৃহস্পতিবার কী ঘটেছে সে সম্পর্কে আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই, এটাই হয়েছে সমস্যা। ঘটনা সম্পর্কে পুরো তথ্য না থাকার অজুহাতকে তিনি নিন্দা প্রস্তাবে ভেটো দেয়ার কারণ বলে দাবি করেন।

তবে এবারই প্রথম নয়, এর আগেও মার্কিন প্রতিনিধিরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বেশ কয়েকটি যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছেন। 

বিশ্লেষকরা বলছেন, মার্কিন সরকার একদিকে গাজা যুদ্ধবিরতির আলোচনায় করছে, অন্যদিকে তারা আলজেরিয়ার তোলা প্রস্তাবে ভেটো দিচ্ছে। এর মধ্যদিয়ে ফিলিস্তিন ইস্যুতে বাইডেন প্রশাসনের দ্বিমুখী নীতি নতুন করে পরিষ্কার হলো। 

এর আগে বৃহস্পতিবার যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার একটি ত্রাণ বিতরণ পয়েন্টে লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় ইসরাইলি সামরিক বাহিনী। এ হামলায় অন্তত ১০৪ ফিলিস্তিনি নিহত এবং ৭৬০ জন আহত হয়েছেন। 

ইরান, ইরাক, তুরস্ক, ইয়েমেন, চীন, রাশিয়া, ফ্রান্সসহ ইউরোপের বহু দেশ এ ঘটনায় নিন্দা জানিয়েছে এবং ইসরাইলকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে। 

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর