এবার ইসরাইলি মন্ত্রীদের বাড়ির সামনে বিক্ষোভ

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৪:২৯ পিএম

ইসরাইলে হামাসের হাতে বন্দি জিম্মিদের স্বজনদের বিক্ষোভ এতদিন ধরে মূলত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী থাকলেও এবার এই তালিকায় যুক্ত হলেন অন্যান্য মন্ত্রীরাও।

ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ, ইসরাইলের পার্লামেন্ট নেসেটের স্পিকার আমির ওহানা, অর্থনীতি বিষয়ক মন্ত্রী নির বারকাত, পরিবহনমন্ত্রী মিরি রেগেভ, কৃষিমন্ত্রী আভি ডিচটার, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইজহাক ওয়াসেরলফের বাড়ির সামনে বিক্ষোভ হয়েছে। খবর টাইমস অব ইসরাইল’র।

সাম্প্রতিক সময়ে গাজায় সংঘাত আরও দীর্ঘ হওয়া এবং জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ হওয়ায় বিক্ষোভের মুখে পড়েন নেতানিয়াহু। তার সরকারের পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা।

প্রায় ৯ মাস ধরে গাজায় সংঘাত চলছেই। একই সময় ধরে চলমান এই বিক্ষোভও বন্ধ হওয়ার এখনো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

গত ৭ অক্টোবর ইসরাইলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেসময় এক হাজারের বেশি ইসরাইলি নাগরিককে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপরেই গাজায় সর্বাত্মক হামলা শুরু করে ইসরাইল।

গাজায় অভিযানের নামে প্রতিদিনই নিরীহ নারী, পুরুষ এবং শিশুদের হত্যা করা হচ্ছে। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৮৮ হাজার মানুষ।

এর আগে, দুই পক্ষের যুদ্ধবিরতিতে আড়াই শতাধিক জিম্মিকে মুক্তি দেয় হামাস। কিন্তু তারপর নতুন করে আবার সংঘাত শুরু হয়। তবে গাজায় নতুন করে আর যুদ্ধবিরতির বিষয়ে ইসরাইলকে তেমন একটা আগ্রহী দেখা যাচ্ছে না।

এমনকি জিম্মি হিসেবে থাকা বাকিদের মুক্তির বিষয়েও তেমন কোনো অগ্রগতি নেই। এসব বিষয়কে কেন্দ্র করেই ইসরাইলের মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ বেড়ে গেছে।

মাসের পর মাস ইসরাইলি হামলার কারণে গাজায় খাবার, পানি, ওষুধ এবং অন্যান্য মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। শনিবার ইসরাইলি হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন বলেও নিশ্চিত হওয়া গেছে।

চলমান ইসরাইলি হামলায় গাজার কোনো স্থানই এখন আর নিরাপদ নয়। সুরক্ষিত এলাকা ভেবে যেখানেই ফিলিস্তিনিরা আশ্রয় নিচ্ছে, সেখানেই হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঐতিহাসিক কর্মসূচিতে শনিবার দিল্লির রাজপথে ব্যাপক পুলিশি তাণ্ডব ও প্রায় ৩,০০০ আন্দোলনকারীকে...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর