সিনাওয়ারকেও হত্যার হুমকি নেতানিয়াহুর

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৫:৩১ পিএম

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নতুন শীর্ষ নেতা ইয়হিয়া সিনাওয়ারকে নির্মূল করার অঙ্গীকার করেছে ইসরাইল। এনিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার এক সামরিক ঘাঁটিতে বলেন, ইসরাইল নিজেকে রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

নেতানিয়াহু বলেন, আমরা নিজেদের রক্ষায় আক্রমণাত্বক ও রক্ষণাত্মক উভয়ভাবেই প্রস্তুত। সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি সিনাওয়ারকে খুঁজে বের করে তাকে হত্যা ও হামাসকে নতুন নেতা খুঁজে নিতে বাধ্য করবে। খবর আনাদোলু এজেন্সি’র।

বিগত ২০১৭ সাল থেকে সিনাওয়ার হামাস নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

পরবর্তীতে হামাসের নেতা ইসমাইল হানিয়া গত ৩১ জুলাই ভোররাতে ইরানের রাজধানী তেহরানে এক গুপ্তহত্যায় নিহত হন। ইসরাইল তাকে হত্যা করেছে বলে দাবি ইরানের। কিন্তু ইসরাইল এ বিষয়ে এখনও কিছু বলেনি। 

এরপরই গত মঙ্গলবার হামাসের রাজনৈতিক শাখার নতুন প্রধান নিযুক্ত হন ইয়াহিয়া সিনওয়ার (৬১)। নতুন দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় সিনওয়ার ছিলেন হামাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা। তিনি সংগঠনটির সশস্ত্র শাখার প্রধান ছিলেন।

সিনওয়ারকে গত ৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে মনে করা হয়। ইসরাইলি কর্তৃপক্ষের দাবি, হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয়। আহত হয়েছে আরও কয়েক হাজার। এছাড়াও দুই শতাধিক লোককে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।

ওইদিন থেকেই ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিশোধমূলক হামলা শুরু করে। এখনও চলমান ইসরাইলি ভয়াবহ হামলায় গাজায় এ পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষ নিহত হয়েছেন। 

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই এক নজিরবিহীন ও কঠোর হুঁশিয়ারি জারি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। রোববার ইসরাইলি...
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে ইসরাইল পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে ব্যাপক আঞ্চলিক উত্তেজনা...
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চলমান ইসরাইল সফরটি মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল ভূ-রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে। এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের বাণিজ্য ও উদ্ভাবন...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর