গাজার আরও দুই সাংবাদিককে পরিবারসহ হত্যা করলো ইসরাইল

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১১:২৪ এএম

গাজা উপত্যকায় কর্মরত আরও দুই ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় দখলদার বাহিনীর হামলায় ১৬৮ জন সংবাদকর্মী নিহত হলেন।

তেহরানভিত্তিক প্রেসটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের একটি বাড়িতে ইসরাইলি বোমাবর্ষণে ফিলিস্তিন ব্রডকাস্টিং কর্পোরেশন বা পিবিসি’র সাংবাদিক তামিম মুয়াম্মার তার পরিবারসহ নিহত হন। খান ইউনিসেরই আরেকটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় নিহত হন হামাস-পরিচালিত আল-আকসা টিভির রিপোর্টার আব্দুল্লাহ আল-সুসি ও তার পরিবারের সকল সদস্য।

তবে ফিলিস্তিনি গণমাধ্যম কর্মীরা বলেছেন, এ ধরনের হত্যাকাণ্ড চালিয়ে গাজা উপত্যকার সঠিক পরিস্থিতি বিশ্ববাসীর সামনে তুলে ধরার কাজ থেকে ফিলিস্তিনি সাংবাদিকদের বিরত রাখা যাবে না।

ফিলিস্তিনি গণমাধ্যম কর্মীরা এক বিবৃতিতে ইসরাইলি হামলায় সংবাদকর্মী নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে দায়িত্ব শেষ না করতে আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহবান জানিয়েছেন। 

তারা বলেছেন, সাংবাদিক হত্যার দায়ে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসিতে ইসরাইলি ঘাতকদের বিচার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সমাজের চেষ্টা চালানো উচিত।

১৯৯২ সাল থেকে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার তথ্য নথিভুক্ত করে আসছে নিউইয়র্কভিত্তিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’।

সংস্থাটি জানিয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত পৃথিবীতে যত সংঘাত হয়েছে, গাজার যুদ্ধ সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী।

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। 

প্রায় ১০ মাস ধরে চলা ইসরাইলি গণহত্যার জেরে গাজায় এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত লাখ ছাড়িয়েছে। 

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর