নতুন করে গাজায় ৫০ এর বেশি বিমান হামলা ইসরাইলের

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১১:০৮ পিএম

গাজা উপত্যকায় ৫০ এর বেশি হামলা চালিয়েছে ইসরাইলি বিমান বাহিনী ।

মঙ্গলবার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের রকেট হামলার পর ইসরাইলি বিমান বাহিনী এই হামলা চালায় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাম মাধ্যম আল জাজিরা।

গাজায় অবস্থানরত সংবাদমাধ্যমটির প্রতিবেদক তারেক আবু আজজুম জানিয়েছেন, ইসরাইলি বিমান বাহিনী আবাসিক ভবন, শিল্পকারখানা এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য এই হামলা চালায়।

ওই প্রতিবেদক জানান, ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের লক্ষ্য করে ‘অতিরিক্ত শক্তি ও বল প্রয়োগ’ করছে।

হামলার পর কিছু জায়গা ঘুরে দেখেছেন আবু আজজুম। হামলার তীব্রতা এতটাই বেশি ছিলো যে, তার দেখা সব কটি স্থাপনা ছাই হয়ে গেছে।

যেসব স্থাপনায় হামলা করা হয়েছে তারমধ্যে বেশিরভাগই আবাসিক ভবন। হতাহতের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। তবে হতাহাতের কোনো সংখ্যা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি আল জাজিরা।

এদিকে চতুর্থ দিনের মতো চলা যুদ্ধে হামাসের হামলায় নয়শোর বেশি ইসরাইলি নিহত হয়েছেন। আর ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন ৮৩০ জন ফিলিস্তিনি।

হামাস সতর্ক করেছিলো স্থানীয় সময় বিকেল ৫টায় তারা আশকেলনে বোমা হামলা চালাবে। হামাস ওই হামলার ঘোষণা দেওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের এলাকা ছাড়ার এবং নিরাপদে অবস্থান করার আহ্বান জানিয়েছিলো।

আশকেলানে হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইসরাইলি বাহিনী। গাজার সমুদ্রবন্দরেও হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী।

কেএসএইচ
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর