ইসরাইলকে ‘যুদ্ধাপরাধী’ ঘোষণা করবে তুরস্ক: এরদোয়ান

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০২:৪৫ পিএম

ইসরাইলকে ‘দখলদার’ রাষ্ট্র আখ্যা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, আঙ্কারা ইসরাইলকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে ঘোষণা করবে। 

শনিবার তুরস্কের ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রের শতবর্ষ উদযাপনের একদিন আগে ইস্তাম্বুলে ফিলিস্তিনপন্থীদের সবচেয়ে বড় সমাবেশে কয়েক হাজার মানুষের সামনে এ ঘোষণা দেন এরদোয়ান। খবর আল জাজিরার। 

এরদোগান বলেন, ইসরাইল ২২ দিন ধরে গাজায় প্রকাশ্যে যুদ্ধাপরাধ করছে, অথচ পশ্চিমা নেতারা ইসরাইলকে যুদ্ধবিরতির জন্য আহবান জানাতে পারছে না। 

তিনি বলেন, আমরা সারাবিশ্বকে বলবো যে, ইসরাইল যুদ্ধাপরাধী। আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা ইসরাইলকে যুদ্ধাপরাধী ঘোষণা করবো।

ইস্তাম্বুলে ফিলিস্তিনপন্থীদের সবচেয়ে বড় সমাবেশ। ইমেজ- রয়টার্স।

এক ঘণ্টার বক্তৃতায় এরদোগান তার দৃঢ়তার পুনরাবৃত্তি করে বলেন, হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়। বরং ইসরাইল একটি দখলদার রাষ্ট্র। 

ইসরাইলকে নিঃশর্ত সমর্থন দেয়ার জন্য তিনি পশ্চিমা দেশগুলোকেও তিরস্কার করেন।

এর আগে নানা সময়ে হামাসের সমালোচনা করলেও এবার হামাসকে সরাসরি স্বাধীনতাকামী সংগঠন আখ্যা দিয়েছেন এরদোগান। 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গাজায় ইসরাইলি বর্বরতা এবং আরব বিশ্বের চাপে নিজের অবস্থান পরিবর্তন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। এছাড়াও তুর্কি নাগরিকদের অধিকাংশই মনে করেন, ইসরাইল গাজায় যুদ্ধাপরাধ করছে। 

ন্যাটো সামরিক জোটের অন্যতম প্রভাবশালী সদস্য তুরস্কের এমন অবস্থানের কারণে ইসরাইল কূটনৈতিক চাপে পড়বে বলে মনে করছেন অনেকে।  

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ভারতের দীর্ঘদিনের দাবির পথ ধরে এবার জাতিসংঘের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) আমূল সংস্কার এবং পাঁচ স্থায়ী সদস্যের বিতর্কিত ‘ভিটো’ ক্ষমতা পুরোপুরি বাতিলের জোরালো...
তুরস্কের পশ্চিমাঞ্চলের এক বিদ্যালয়ের বাইরে এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা- এএফপির তথ্যে মতে, মঙ্গলবার...
অধিকৃত পূর্ব জেরুজালেম বা আল-কুদসের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
চলমান মার্কিন-ইসরাইলি সামরিক আগ্রাসনের মধ্যেই ইরানে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে আসার দাবি জোরালো হচ্ছে। এনপিটি চুক্তি থেকে বেরিয়ে আসতে এবার দেশটির পার্লামেন্টে বিল জমা...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দর রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। ২০২৫-২৬ অর্থবছরে এ বন্দরের রাজস্ব আয় হয়েছে তিন হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ টাকা। বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার...
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর