গাজায় শিশু হত্যা বন্ধ করতে হবে: জাস্টিন ট্রুডো

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০২:০১ পিএম

গাজায় নারী, শিশু ও নবজাতক হত্যা বন্ধ করার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রয়টার্সের খবর।

মঙ্গলবার কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

গত ৭ অক্টোবর থেকে দেড় মাস ধরে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধ শুরুর পর  প্রথম ইসরায়েলের সবচেয়ে তীব্র সমালোচনা করলেন ট্রুডো।

সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, আমরা ইসরায়েল সরকারকে সর্বোচ্চ সংযম দেখানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ওখানে যা হচ্ছে টিভিতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ব সবি দেখছে। আমরা চিকিৎসক, পরিবারের সদস্য, বেঁচে যাওয়া ব্যক্তি, মা-বাবা হারানো শিশুদের কথা শুনছি। নারী, শিশু, নবজাতক হত্যার এই ঘটনা বিশ্ব দেখছে। এটা বন্ধ করতে হবে।

এরপর হামাসের সমালোচনা করে ট্রুডো বলেন, ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হামাসকে বন্ধ করতে হবে। সব জিম্মিকে মুক্তি দিতে হবে।’

গাজা থেকে প্রায় ৩৫০ কানাডীয় নাগরিক, স্থায়ী বাসিন্দা ও পরিবারের সদস্যদের স্থানান্তর করা হয়েছে বলেও জানান ট্রুডো।

 

এআর
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
পবিত্র মাহে রমজান মাসের প্রথম জুমার নামাজ আদায়ের জন্য দখলকৃত পূর্ব-জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদে আসা হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর