শলৎজ-এরদোয়ানের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৪:৫১ পিএম

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ নিয়ে বাকযুদ্ধে জড়িয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এতে করে তিক্ততার মধ্যে শেষে তুর্কি নেতার জার্মানি সফর শেষ হলো। 

শুক্রবার, সংক্ষিপ্ত এক সফরে জার্মানিতে গিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এই সফরে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে আসেন এরদোয়ান ও শলৎজ। সেখানেই মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে উত্তপ্ত বাক্যবিনিয়ম হয় দুই নেতার বিরুদ্ধে। 

এ সময় হামাস-ইসরাইল যুদ্ধের প্রসঙ্গে জার্মান চ্যান্সেলর বলেন, ইসরাইলের প্রতি আমাদের সংহতি নিয়ে কোনো আলোচনা হবে না। জবাবে এরদোয়ান বলেন, জার্মানি ইসরাইলের কাছে দায়বদ্ধ। কারণ তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।

তিনি আরও বলেন, বলেন, ইসরাইলে কাছে আমাদের কোনো দায় নেই। এ কারণে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। যদি আমাদের দায় থাকতো, আমরা স্বাধীনভাবে কিছু বলতে পারতাম না। কিন্তু যাদের আছে (জার্মানিসহ গণহত্যায় অংশ নেয়া অন্যান্য দেশ) তারা স্বাধীনভাবে কথা বলতে পারে না।

তুর্কি নেতা বলেন, হাসপাতালে ঢুকে গুলি করা অথবা শিশুদের হত্যা করার কথা তোরাহতে নেই। আমাদের জন্য এই অঞ্চলে ইহুদি, খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে কোনো বৈষম্য করা উচিত নয়। আমি ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করেছি। আমি একজন নেতা যিনি এ যুদ্ধে নেতৃত্ব দিচ্ছি।

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ভারতের দীর্ঘদিনের দাবির পথ ধরে এবার জাতিসংঘের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) আমূল সংস্কার এবং পাঁচ স্থায়ী সদস্যের বিতর্কিত ‘ভিটো’ ক্ষমতা পুরোপুরি বাতিলের জোরালো...
তুরস্কের পশ্চিমাঞ্চলের এক বিদ্যালয়ের বাইরে এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা- এএফপির তথ্যে মতে, মঙ্গলবার...
জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নির্বাচনে উগ্র ডানপন্থী রাজনৈতিক দল- ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) প্রথম স্থান অধিকার করে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। অন্যদিকে এই নির্বাচনে স্মরণকালের...
অধিকৃত পূর্ব জেরুজালেম বা আল-কুদসের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দর রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। ২০২৫-২৬ অর্থবছরে এ বন্দরের রাজস্ব আয় হয়েছে তিন হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ টাকা। বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার...
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর