গোলা-বারুদের সঙ্গে ঝড়-বৃষ্টিতেও নাকাল খান ইউনুস

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৭:৩২ পিএম

ফিলিস্তিনের গাজায় খান ইউনুসে ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কিছু আশ্রয় শিবির। একদিকে খাবার আছে পানির সংকট, অন্যদিকে প্রকৃতিক দুর্যোগে। এতে মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। 

এই পরিস্থতিতে শিগগিরই যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে আশ্রয় শিবিরের বাসিন্দারা। জাতিসংঘ বলছে, ছয় সপ্তাহের চলামন সংঘাতে গাজায় বাস্তুচ্যুত হয়েছে ১৬ লাখ মানুষ। 

গাজায় দুদিন আগের ঝোড়ো বৃষ্টিতে খান ইউনিসের বেশ কিছু শরণার্থী শিবির ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। আশ্রয় কেন্দ্রের দেয়াল এবং ছাদের জন্য ব্যবহৃত প্লাস্টিকের চাদর বাতাসে ছিঁড়ে গেছে। 

বাসিন্দারা তাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলিকে দাঁড় করিয়ে রাখতে করছেন সংস্কার কাজ। প্লাস্টিকের চাদরের নিচে বসানো হচ্ছে কাঠের ফ্রেম। বৃষ্টির পানি নেমে যেতে ক্যাম্পের খনন করা হচ্ছে পরিখা। 

এত সব সংগ্রামের মাঝেও থেমে নেই গাজার মানুষের জীবন যাত্রা। খান ইউনিসে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুর বাইরে কাঠের চুলায় চলছে রান্না। 

এখানে আশ্রয় নেয়াদের একজন রান্দা হামুদ। যিনি এক সময় জাবালিয়া শরণার্থী শিবিরে থাকতেন। রোববার বৃষ্টিজনিত খারাপ আবহাওয়ার কারণে তাদের অনেক কষ্ট মেনে নিতে হচ্ছে। 

ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিতে তাঁবু উড়ে গিয়ে ভেঙ্গেছে আশ্রয় শিবির। ভিজতে হয়েছে বৃষ্টিতেও। এই নিদারুণ কষ্ট থেকে মুক্তির জন্য এখনই যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন তিনি। 

রান্দা হামুদ বলেন, যথেষ্ট গণহত্যা, যুদ্ধ এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছে মানুষ। এখন আমরা এই যুদ্ধের সমাপ্তি চাই। বাড়িতে ফিরে স্বাভাবিক জীবন যাপন করতে চাই। আমরা চাঁদে যেতে চাইনি। 

জাতিসংঘের হিসাব বলছে, অক্টোবরের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত খান ইউনুসে আশ্রয় নিয়েছে প্রায় ২২ হাজার মানুষ। সবমিলিয়ে গাজার ২৩ লাখ মানুষের দুই তৃতীয়াংশ অর্থাৎ ১৬ লাখ বাসিন্দা এখন গৃহহীন। 

এসব মানুষের খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা। তবে, ইসরাইল সব কিছু অবরুদ্ধ করে রাখায় ভেঙ্গে পড়েছে সরবরাহ ব্যবস্থা। 

এরমধ্যেই, উত্তর এবং মধ্য গাজার পর এবার দক্ষিণ অংশে সর্বাত্মক হামাস বিরোধী অভিযান শুরু করার কথা জানিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। এজন্য কিছু এলাকা খালি করারও নির্দেশ দিয়েছে তারা।

তাই প্রয়োজনীয় সহায়তাও দিতে পারছে না জাতিসংঘ। ফলে, সংকট আরও ঘনিভূত হচ্ছে। তবে, আশার কথা, যুদ্ধবিরতি নিয়ে হামাস-ইসরাইলি আলোচনা অরেক দূর এগিয়েছে। 

এআর
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটি বা প্রাচীন শহরের ঐতিহাসিক আল-আকসা মসজিদের গা ঘেঁষে থাকা ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি ও স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া জোরালো করেছে ইসরাইল সরকার।...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর