ইসরাইলি প্রেসিডেন্টকে দেখেই ইরানি প্রতিনিধিদলের সম্মেলন ত্যাগ

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:১৪ পিএম

ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের উপস্থিতির প্রতিবাদে দুবাইয়ের জলবায়ু পরিবর্তন সম্মেলনস্থল ত্যাগ করেছে ইরানের প্রতিনিধিদল। গাজা গণহত্যার জেরে ইসরাইলি প্রেসিডেন্টকে এ সম্মেলনে অংশগ্রহণের সুযোগ দেয়ার বিরোধিতা করেছে তেহরান।

টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া 'কপ২৮' জলবায়ু সম্মেলনে ইরান-ইসরাইলসহ প্রায় ২০০টি দেশ অংশ নিয়েছে। 

সম্মেলনে অংশ নিতে দুবাই গিয়েছিলেন ইরানের জ্বালানিমন্ত্রী আলী আকবার মেহরাবিয়ানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। কিন্তু সম্মেলনস্থলে ইসরাইলের প্রেসিডেন্টের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পৌঁছার পরপরই ইরানি প্রতিনিধিদল সেখান থেকে বেরিয়ে আসে।  

আরেক ইসরাইলি পত্রিকা জেরুজালেম পোস্ট বলছে, ইসরাইলি প্রেসিডেন্ট গাজা যুদ্ধে নিজেদের অবস্থানের পক্ষে সাফাই গাইতে এই সম্মেলনে যোগ দিয়েছেন। তিনি এই বিশাল ফোরামকে নিজেদের পক্ষে ব্যবহার করতে চান।

এদিকে বৃহস্পতিবার ইরানের পক্ষ থেকে বলা হয়, দুবাই জলবায়ু সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানোর কারণে ইরানি প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি তাতে যোগ দেবেন না। 

সংশ্লিষ্টরা বলছেন, ইরানের এমন পদক্ষেপের কারণে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইল, উভয় দেশই নতুন করে কূটনৈতিক চাপে পড়েছে। গাজা গণহত্যার পক্ষে জনমত আদায়ে ইসরাইল যে পরিকল্পনা করেছিল তা চেষ্টা তা মাঠে মারা গেছে। 

এর আগে ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে অভিযান চালায় হামাস। এ অভিযানে নিহত হয় এক হাজার ২০০ ইসরাইলি। বন্দি করা হয় আনুমানিকত ২৫০ জনকে।   

জবাবে গাজা উপত্যকায় আকাশ ও স্থলপথে ব্যাপক হামলা চালায় ইসরাইল। হত্যা করা হয় প্রায় ১৫ হাজার গাজাবাসীকে। এর পরপরই ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলে ইরানসহ একাধিক দেশ।  

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর