ইসরাইলে প্রতি তিনজনে একজনের পিটিএসডি উপসর্গ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:৩৯ পিএম

৭ অক্টোবর ইসরাইলের দখল করা অঞ্চলে হামাস সরকারের অভিযানের পর থেকে প্রতি তিনজনে একজন ইসরাইলি নাগরিকের মধ্যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) বা এক ধরনের 'মানসিক আতঙ্কের' উপসর্গ দেখা দিয়েছে, সম্প্রতি এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।

ইসরাইলের আচভা একাডেমিক কলেজ, হাইফা ইউনিভার্সিটি এবং যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটির গবেষকদের দ্বারা সমীক্ষাটি পরিচালিত হয়েছে। 

সোমবার ইসরাইলের হারেৎজ পত্রিকা জানিয়েছে, এ সমীক্ষায় গাজায় ইসরাইলি হামলা এবং পরবর্তী যুদ্ধ নিয়ে ১৮ বছর বা তার বেশি বয়সী ৪২০ জন ইসরাইলি নাগরিকের মতামত নেয়া হয়েছে। 

গবেষকরা বলছেন, সমীক্ষায় অংশ নেয়া নাগরিকদের মধ্যে ৩৪ শতাংশের পিটিএসডির উপসর্গ রয়েছে। আর যারা সরাসরি চলমান পরিস্থিতির সাথে সম্পর্কিত বা যাদের স্বজনরা হতাহত হয়েছে তাদের ৫০ শতাংশের মধ্যে পিটিএসডির লক্ষণ দেখা দিয়েছে। 

সংশ্লিষ্টরা বলছেন, ৭ অক্টোবরের পর থেকে গাজায় চলমান ইসরাইলি গণহত্যা এবং হামাসের পাল্টা আক্রমণের আশঙ্কায় রয়েছে ইসরাইলের অধিকাংশ নাগরিক। ভবিষ্যতে কী হবে? এ নিয়েও দুশ্চিন্তা তাদের।   

পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (পিটিএসডি)

পিটিএসডি একটি মানসিক রোগ। আতঙ্কিত হওয়ার মতো (ট্রমাটিক) কোনো ঘটনার সম্মুখীন হলে যেকেউ মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে এবং পিটিএসডি ভুক্তভোগীতে পরিণত হতে পারে।

পিটিএসডিতে আক্রান্ত হলে নেতিবাচক আবেগ ও ভাবনার সৃষ্টি হয় এবং নেতিবাচক স্মৃতি মনে পড়তে থাকে। তবে আক্রান্তদের অধিকাংশই ধীরে ধীরে সেরে ওঠে।  

পিটিএসডি আক্রান্তদের চারপাশে যা যা হচ্ছে, তা নিয়ে তারা অতিমাত্রায় দুশ্চিন্তা করে এবং আরাম (রিল্যাক্স) করতে পারে না। কোনো বিষয়ে তারা সহজেই উত্তেজিত হয়ে বাড়াবাড়ি রকমের প্রতিক্রিয়া দেখায়। পাশাপাশি ঘুমের ব্যাঘাত, খিটখিটে মেজাজ ও বেপরোয়া মনোভাব দেখা দিতে পারে। 

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর