নিজেরাই নিজেদের মারছে ইসরাইলি সেনারা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১০:০৩ পিএম

গাজা উপত্যকাজুড়ে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চালাতে গিয়ে মানসিকভাবে ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়ছে ইসরাইলের সুপ্রশিক্ষিত সেনারা। আর এটাই স্বাভাবিক, যখন কোন সেনা অন্যায়ভাবে নারী-পুরুষ এবং শিশুদের হত্যা করবে, তখন দেরিতে হলেও তার বিবেকের তাড়নায় বিদ্ধ হবে।

পৃথিবীর ইতিহাসের যত অন্যায় যুদ্ধ এবং আক্রমণ হয়েছে, তার প্রতিটিতেই রয়েছে সেনার মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ার দীর্ঘ ইতিহাস। সেসব সেনারা আমেরিকার হয়ে ভিয়েতনাম যুদ্ধে অংশ নেন, তাদের অনেকেই শেষ জীবন কাটাতে হয়েছে পাগলা গরদে। কারণ সেই যুদ্ধ ছিলো অন্যায় ও একতরফা।

শুধু ভিয়েতনাম নয়, আফগানিস্তান, ইরাক, সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের বহুদেশে একইভাবে অন্যায় যুদ্ধে জড়িয়ে খেসারত দিতে হয়েছে মার্কিন সেনাদের। সেসব যুদ্ধের ময়দান থেকে প্রায়ই শিরোনামে আসতে একটি শব্দ। সেটি হলো- ‘ফ্রেন্ডলি ফায়ার’। অর্থাৎ, শত্রুপক্ষের নয়, নিজ সেনাদের গোলাগুলিতে হতাহতের ঘটনাকেই উল্লেখ করা হতো ‘ফ্রেন্ডলি ফায়ার’ হিসাবে। বিশেষ করে আফগানিস্তানে এ ধরনের ঘটনা বেশি ঘটেছে।

এবার, গাজা উপত্যকায় চলমান হামাস-ইসরাইল যুদ্ধেও শিরোনাম হলো ‘ফ্রেন্ডলি ফায়ার’ শব্দটি। ইসরাইলি বাহিনী আইডিএফ জানিয়েছে, অক্টোবরের ২০ তারিখ থেকে গাজায় স্থল অভিযান চালানোর সময় এখন পর্যন্ত তাদের ২০ জন সেনা নিহত হয়েছে ফ্রেন্ডলি ফায়ারে। 
আইডিএফ-কে উদ্ধৃত করে টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রেন্ডলি ফায়ারে নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাও রয়েছেন। এতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১৩ জনই মারা গেছেন একে অপরের গুলিতে, সাতজন মারা গেছেন দুর্ঘটনাক্রমে, এর মধ্যে সাঁজোয়া যান দুর্ঘটনাও রয়েছে।

আইডিএফ দাবি করছে, অক্টোবরের শেষ দিকে গাজাতে শুরু হওয়া তাদের স্থল অভিযানে এখন পর্যন্ত ১১৬ জন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ২০ জনই প্রাণ হারিয়েছে নিজ সহকর্মীর গুলিতে। নিহতদের মধ্যে কয়েকজন পদস্থ সামরিক কর্মকর্তাও রয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

গাজায় যে ২০ ইসরাইলি সেনা সহকর্মীদের গুলিতে প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে ১৩ জনকে গুলি করা হয়েছে শত্রুপক্ষের সদস্য ভেবে । ইসরাইলি বাহিনী ভেবেছিল তারা যাদেরকে গুলি করছে তারা ফিলিস্তিনি। কিন্তু হত্যার পর বুঝতে পারে তারা নিজেদের সেনাদেরকেই হত্যা করেছে।

ইসরাইলের সেনাবাহিনী বলছে, ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযান শুরু হবার পর থেকে এ পর্যন্ত ৪৩৫ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে। তবে নিরপেক্ষ সূত্রগুলো বলছে, গাজায় হতাহত ইসরায়েলি সেনার সঠিক সংখ্যা প্রকাশ করা হচ্ছে না। ইসরাইলের ঘোষিত সংখ্যার চেয়ে প্রকৃত সংখ্যা কয়েক গুণ বেশি।

ইসরাইলি দৈনিক ইয়েদিয়োত আহারোনোত কয়েক দিন আগে এক প্রতিবেদনে বলেছে, তারা সামরিক সূত্রগুলো থেকে নিশ্চিত হতে পেরেছে ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি ইসরাইলি সেনা আহত হয়েছে। এদের মধ্যে দুই হাজার পঙ্গু হয়ে গেছে।

আইডিএফ নিজেই জানিয়েছে, গাজায় যুদ্ধ করতে গিয়ে সেনারা ক্লান্ত হয়ে পড়ছে, মানসিকভাবে অবসাদে ভুগছে, অস্ত্রশস্ত্র চালানোর নিয়মকানুন ভুলে যাচ্ছে, নির্দেশনা সঠিকভাবে পালন করছে না। আর এসব কারণেই ফ্রেন্ডলি ফায়ারের মতো ঘটনাগুলো ঘটেছে।

এসব ঘটনার মধ্যে ইসরাইলের বিমান হামলা থেকে ছোঁড়া রকেট আর গুলিতে প্রাণ হারিয়েছে নিজেদের সেনারাই। ট্যাংকের গোলাবর্ষণ থেকে শুরু করে বন্দুক যুদ্ধের সময় নিজেদের সহকর্মীকেই মেরে ফেলেছে ইসরাইলি সেনারা। এমনি সাঁজোয়া যান চালানোর সময় দুর্ঘটনাতেও মারা গেছেন তিন ইসরাইলি সেনা।

আইডিএফ বলছে, ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকা, বাহিনীর মধ্যে যোগাযোগের সমস্যা এবং সেনাদের ক্লান্ত হয়ে পড়া এবং সমরকৌশলে মনোযোগ না দেয়ার কারণে এ ধরনের ঘটনা ঘটছে। কিন্তু যুদ্ধ বিশ্লেষকরা বলছেন, অন্য কথা। তাদের মধ্যে ফ্রেন্ডলি ফায়ারের পেছনে আরও কারণ আছে।

তারা বলছেন, গাজায় অভিযান শুরুর আগে হামাসের গেরিলা কৌশলের যুদ্ধে সম্পর্কে খুব কম তথ্যই ছিলো ইসরাইলের হাতে। এতোটা কঠিন প্রতিরোধের মুখোমুখি হতে হবে সেটা ধারণার বাইরে ছিলো। সেই সঙ্গে নিরীহ মানুষ ও শিশু হত্যার বিষয়টি মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরাইলি সেনাদের জন্য। আর এসব কারণেই নিজেরাই নিজেদেরকে মেরে দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতে চাইছে ইসরাইলি সেনারা।

 

এআরএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর