ছদ্মবেশে ইসরাইলি সেনা, তিন ফিলিস্তিনিকে হত্যা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৫:৫৪ পিএম

কাপুরুষতার একটা সীমা পরিসীমা থাকে, সেটিও ছাড়িয়ে গেছে ‘শয়তানের দোসর’ বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরাইলি সেনাবাহিনীর সদস্য। ডাক্তার-নার্স ও কর্মীদের ছদ্মবেশে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইবনে সিনা হাসপাতালে ঢুকে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দেশটির বিশেষ কমান্ডো সেনারা। 

এই খবর প্রকাশ্যে আসতেই গোটা বিশ্বজুড়ে ইসরাইলের নৈতিকতা আবারো প্রশ্নবিদ্ধ হয়েছে। দেশটির দাবি, এই তিন ফিলিস্তিন নাগরিক সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করেছিল। আর হামাস বলেছে, ফিলিস্তিনের গাজা থেকে জেনিন পর্যন্ত নাগরিকদের বিরুদ্ধে দখলদারিত্বের চলমান অপরাধের ধারাবাহিকতা এটি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার পশ্চিম তীরের জেনিনে একটি হাসপাতালে এ ঘটনা ঘটেছে। ইসরাইলি পুলিশ ও সামরিক বাহিনীর দাবি, নিহতদের একজন একটি আসন্ন হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত এবং অপর দুজন ইসরাইলে সাম্প্রতিক সহিংসতায় জড়িত ছিল।

অনলাইনে প্রকাশ করা সিসিটিভি ফুটেজে প্রায় ডজনখানেক ছদ্মবেশী সেনাকে অ্যাসল্ট রাইফেল নিয়ে ইবনে সিনা হাসপাতালের একটি করিডোর দিয়ে যেতে দেখা গেছে। তাদের মধ্যে তিনজন নারীদের এবং দুজন মেডিক্যাল স্টাফের পোশাক পরা ছিলো। তাৎক্ষণিকভাবে ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।

গাজা যুদ্ধ শুরুর পর এই প্রথম একটি বেসামরিক চিকিৎসা প্রতিষ্ঠানের ভেতরে ইসরাইলি সেনাবাহিনীর এই ধরনের অভিযান প্রথম সামনে এসেছে। ইসরাইলি সামরিক বাহিনী হাসপাতালগুলোকে ঘিরে রেখেছে এবং কখনও কখনও দূর থেকে চিকিৎসা সুবিধাগুলোতে আক্রমণ করার অভিযোগ উঠেছে।

ইসরাইলি কমান্ডোদের এমন অভিযান জেনিনের সেই হাসপাতালের রোগী ও কর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্যবস্তু করার জন্য ইসরাইলি সেনাবাহিনী অভিযান চালিয়ে যেতে কতটা দৃঢ়প্রতিজ্ঞ তার এটি আরেকটি উদাহরণ।

ইসরাইলের সীমান্ত পুলিশ জানিয়েছে, গোপন ইউনিটের অভিযানে তিন ফিলিস্তিনি বন্দুকধারী নিহত হয়েছে। তাদের একজনকে হামাস সদস্য হিসেবে চিহ্নিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। তাদের দাবি, ওই বন্দুকধারী ৭ অক্টোবরের গণহত্যার ঘটনায় অনুপ্রাণিত হয়ে একটি হামলার পরিকল্পনা করেছিল।

আইডিএফ এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবারের অভিযানে নিহত দুই ফিলিস্তিনি হামাসের সহযোগী ইসলামিক জিহাদ এবং জেনিন-ভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্য। উভয় গোষ্ঠীই সাম্প্রতিক হামলার সঙ্গে জড়িত ছিল। তবে হামাস এই ধরনের দাবিকে উড়িয়ে দিয়েছে বলেছে, এটি আরেকটি ইসারাইলি হত্যাকাণ্ড।

এআরএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর