রাফা অভিযান নিয়ে ইসরাইলকে হুঁশিয়ারি সৌদি আরবের

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১১ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ইসরাইলি আগ্রাসন অত্যন্ত বিপজ্জনক পরিণতি বয়ে আনবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে সৌদি আরব। এ বিষয়ে হস্তক্ষেপ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানিয়েছে রিয়াদ। 

আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া নিউজ জানিয়েছে, শনিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইসরাইলকে সতর্ক করেছে। 

বিবৃতিতে বলা হয়েছে, রাফায় অভিযান চালানোর ভয়ংকর পরিণতির বিষয়ে ইসরাইলকে সতর্ক করছে সৌদি আরব এবং একইসঙ্গে তাদের জোরপূর্বক নির্বাসনের কঠোর নিন্দা জানাচ্ছে।

এতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবাধিকারের অব্যাহত লঙ্ঘনের মাধ্যমে ইসরাইল একটি মানবিক বিপর্যয় ঘটাতে পারে। এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরিভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা উচিত।  

এর আগে শুক্রবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, তার সেনাবাহিনী রাফায় হামাসের বিরুদ্ধে পরিকল্পিত স্থল অভিযান চালাবে। এর আগে সেখান থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে দখলদার সেনাদের নিদের্শ দেয়া হয়েছে। 

গাজার দক্ষিণের এ শহরে ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনী আশ্রয় নিয়েছে। এদের অধিকাংশই তাঁবুতে বসবাস করছে।

এর আগে গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। 

এ আগ্রাসনে এখন পর্যন্ত ২৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও আহত ফিলিস্তিনির সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে।  

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
হজের প্রথমদিন আজ। সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তাঁবুর শহর মিনা আজ হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত।
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর