মাটির সাথে মিশে যাচ্ছে গাজার অনেক শহর

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৯:৫২ পিএম

ইসরাইলি বাহিনীর লাগাতার হামলায় মাটির সাথে মিশে যাচ্ছে গাজার অনেক শহর। বাসিন্দারা ফিরে এসে চিনতে পারছেন না নিজেদের এলাকা। খুঁজে পাচ্ছেন না কোথায় ছিলো কার বাড়ি। চরম মানবেতর পরিস্থিতিতেও মাতৃভূমির প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা মলিন হয়নি একটুও।

গাজা সিটির জয়তুন জেলার বাসিন্দা ইউসুফ আল আরাফাত এক ঘণ্টারও বেশি সময় খোঁজাখুঁজির পর চিনতে পারেন তার বাড়িটা। ইসরাইলি বাহিনীর বিমান হামলায় পুরোপুরি ধসে গেছে তার ঘর। আশপাশের সব ভবনেরও একই দশা।

স্থানীয় এই বাসিন্দা জানান, তাদের পুরো এলাকাই মাটির সাথে মিশে গেছে।

ইউসুফ বলেন, আমি নিশ্চিত, এই এলাকার কোন বাসিন্দাই এখন আর ফিরে এসে নিজেদের বাড়ির জায়গাটা খুঁজে পাবে না।

পথে পথে মরে পড়ে আছে কুকুর, বিড়াল, গবাদি পশু, বাতাসে সেগুলোর পচে যাওয়া গন্ধ। জ্বলে গেছে গাছপালা।

জেনেভা কনভেনশনে উল্লেখ রয়েছে যেকোনো সংঘাতে বেসামরিকদের রক্ষা করার কথা। তারা কোনোকিছুই ছাড়ছে না। ইসরাইল গাজায় প্রাণের অস্তিত্বই শেষ করে দেয়ার চেষ্টা করছে। আর পুরো আরব বিশ্ব আর মুসলিম সম্প্রদায় তাতে কিছুই করতে পারছে না, আর না করার চেষ্টা করছে।

পকেটে পকেটে ঘুরছে চাবি, কিন্তু নিখোঁজ সেগুলোর তালা। উড়ে গেছে দরজা, অস্তিত্ব নেই বাড়িরই। 

স্থানীয় বাসিন্দারা বলছেন, এই এক টুকরো লোহা আর কোন কাজে আসবে না। কিন্তু এটাই আমার আর সন্তানদের স্বপ্নের শেষ স্মৃতি। 

দীর্ঘ যুদ্ধে গাজা উপত্যকার বেশিরভাগ বাসিন্দাই বাস্তুচ্যুত হয়ে পালিয়ে বেরিয়েছেন একের পর এক এলাকা। পথে হারিয়েছে কতো কি! কিন্তু এখনও যত্নেই আছে অতীত হয়ে যাওয়া বাড়ির চাবি।

এক বাসিন্দা তার সাথে থাকা ঘরের চাবি দেখিয়ে বলেন, এই চাবি আমার ঘামের, কঠোর পরিশ্রমের, দীর্ঘ প্রতীক্ষার, তিলে তিলে এক করা অর্থে বানানো বাড়ির। এটার দিকে তাকিয়ে কতো স্মৃতি যে মনে ভাসে। আমার জন্মভূমির, আমার মাটির।

ত্রাণ নেয়া নিয়ে গাজাজুড়ে ছড়িয়েছে আতঙ্ক। গেলো কয়েকদিনে একাধিকবার ত্রাণের লাইনে ইসরাইলি বাহিনী হামলা চালানোর পর এখন না খেয়ে মরবে নাকি ত্রাণ নিতে গিয়ে, সে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাও হারিয়ে ফেলছে গাজার বাসিন্দারা।

বাসিন্দারা অভিযোগ করেন বলেন, ক্ষুধার্ত মানুষজনকে ত্রাণের লোভ দেখিয়ে রাস্তায় ডেকে এনে মারছে ইসরাইলিরা। তাহলে ত্রাণই বা নিতে যাবো কোন সাহসে? আবার সন্তানদের না খেয়ে মরতে দেখছি। কি করে সহ্য করি?

একাত্তর/আরএ
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর