ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নিহত, আহত দুই

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০১:১৭ পিএম

ইসরাইল-হামাস যুদ্ধে প্রথমবারের মতো নিহত হলেন কোনো ভারতীয় নাগরিক। দখলদার ইসরাইলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন ওই ভারতীয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার প্রতিবেশি দেশ লেবানন থেকে ছোঁড়া ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইসরাইলের উত্তর সীমান্ত এলাকার মার্গালিওটের কাছে একটি বাগানে আঘাত হানলে হতাহতের এ ঘটনা ঘটে।

হামলায় নিহত ওই ভারতীয়র নাম পাটনিবিন ম্যাক্সওয়েল। তিনি কেরালার কোল্লামের বাসিন্দা। তার মরদেহ জিভ হাসপাতালে শনাক্ত করা হয়েছে বলে সরকারি বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। 

 হামলায় নিহত ভারতীয় পাটনিবিন ম্যাক্সওয়েল।

ভারতে অবস্থিত ইসরাইল দূতাবাস মঙ্গলবার সকালে এক বিবৃতিতে দাবি করেছে, লেবাননের রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর হামলায় ওই ভারতীয় নিহত হয়েছেন। এছাড়াও আরও দুইজন আহত হয়েছেন। হতাহত তিনজনই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার বাসিন্দা। 

আহত দুই ভারতীয়র নাম- বুশ জোসেফ জর্জ এবং পল মেলভিন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

নয়াদিল্লি বলেছে, গাজায় চলমান সংঘাত এবং এর ফলে যে মানবিক সংকট তৈরি হয়েছে ভারত তাতে গভীরভাবে উদ্বিগ্ন। 

এর আগে গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। 

এর জবাবে ইসরাইলে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হিজবুল্লাহ।

লেবাননের প্রতিরোধকামী সংগঠনটি বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা হামলা থামাবে না। 

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর