ইসরাইলি দূতাবাসের সামনের রাস্তার ‘গণহত্যা সড়ক’ নামকরণ

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০২:৪৭ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যা শুরুর পর থেকে একের পর এক বন্ধুরাষ্ট্র হারিয়ে কোণঠাসা ইসরাইল। এমনকি ইসরাইলের সবচেয়ে কাছের বন্ধুরাষ্ট্র হিসেবে পরিচিত যুক্তরাজ্যেও চরম লজ্জার মুখে পড়েছে দখলদাররা। এবার প্রতীকী প্রতিবাদ হিসেবে লন্ডনস্থ ইসরাইল দূতাবাসের সামনের সড়কটিকে ‘গণহত্যা সড়ক’ নামকরণ করেছেন ব্রিটিশ মানবাধিকার কর্মীরা।

দখলদার ইসরাইলের দূতাবাসের সামনের সড়কে একটি প্রতীকী প্ল্যাকার্ডও ঝুলিয়ে দিয়েছেন মানবাধিকার কর্মীরা যাতে লেখা রয়েছে, ‘জেনোসাইড স্ট্রিট’ বা ‘গণহত্যা সড়ক’। খবর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ'র। 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যা ও ইসরাইলি অপরাধযজ্ঞের প্রতি যাতে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষিত হয় সেজন্য এ অভিনব প্রতিবাদের রাস্তা বেছে নিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মীরা। 

অ্যামনেস্টির অন্যতম কর্মী টম গুহা বলেন, ইসরাইল সরকারকে অবশ্যই একথা জানতে হবে যে, গণহত্যার অপরাধে তাদের সম্ভাব্য বিচার এখন আর অসম্ভব কোনো ব্যাপার নয় এবং তারা যেন বিষয়টিকে গুরুত্বসহ গ্রহণ করে।

লন্ডনের অ্যামনেস্টি কর্মীরা বলেছেন, তারা এই মানবাধিকার সংগঠনের নির্বাহী পরিচালক সাশা দেশমুখ স্বাক্ষরিত একটি চিঠি ইসরাইলের দূতাবাসে পৌঁছে দেবেন। ওই চিঠিতে গাজা উপত্যকায় অপরাধযজ্ঞ চালিয়ে যাওয়ার ব্যাপারে ইসরাইলি কূটনীতিকদের সতর্ক করে দেয়া হবে বলে তারা জানান। 

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে এখন পর্যন্ত ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত লাখ ছাড়িয়েছে। 

গাজায় চলমান এই গণহত্যায় ইসরাইলকে সরাসরি অস্ত্র ও অর্থ দিয়ে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানির মতো পশ্চিমা দেশগুলো। এমনকি জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবেও ভেটো দিয়েছে ন্যাটোভুক্ত অধিকাংশ দেশ।   

অন্যদিকে বাংলাদেশ, চীন, রাশিয়া, ইরানের মতো দেশগুলো এ গণহত্যার প্রতিবাদ জানিয়ে আসছে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে।

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর