নিজেদের ছোড়া গোলাতে প্রাণ গেলো পাঁচ ইসরাইলি সেনার

আপডেট : ১৬ মে ২০২৪, ০৯:০২ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ফ্রেন্ডলি ফায়ারে, অর্থাৎ নিজেদের হামলাতে পাঁচ দখলদার সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত সাত সেনা। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

তেল আবিব ভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে জাবালিয়া শরণার্থী শিবিরে এই ঘটনা ঘটে। 

ইসরাইলের ভাষ্যমতে, নিহত পাঁচ সেনার বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। তারা সবাই ইসরাইলের প্যারাট্রুপার্স ব্রিগেডের সদস্য ছিলো। তাদের মধ্যে একজন ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তাও ছিলেন। 

নিহতরা হলেন- ক্যাপ্টেন রয় বেইট ইয়াকভ, স্টাফ সার্জেন্ট গিলাদ আরিয়ে বোইম, সার্জেন্ট ড্যানিয়েল চেমু, সার্জেন্ট ইলান কোহেন ও স্টাফ সার্জেন্ট বেতজালেল ডেভিড শাশুয়া। 

জানা গেছে, গতকাল সন্ধ্যায় জাবালিয়া শরণার্থী শিবের কাছে আগ্রাসন চালাতে গিয়ে একটি ভবনে জড়ো হয় ইসরাইলি প্যারাট্রুপাররা। এসময় তাদের লক্ষ্য করে ট্যাংক থেকে গোলাবার্ষণ করে আরেকটি গ্রুপ। এতে বড় রকমের হতাহতের এই ঘটনা ঘটে।

এই পাঁচ সেনা নিহত হওয়ার ফলে গেলো ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরাইলের ২৭৮ জন সেনা নিহত হয়েছে। এরমধ্যে ৪৯ জন সেনা নিহত হয়েছে ফ্রেন্ডলি ফায়ারে। 

৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা গণহত্যার মধ্যে এটিই সবচেয়ে বড় ধরনের প্রাণঘাতী ফ্রেন্ডলি ফায়ারের ঘটনা। 

এদিকে জাবালিয়া শরণার্থী শিবিরের যেখানে এই ফ্রেন্ডলি ফায়ারের ঘটনা ঘটেছে সেখানে জায়নবাদী সেনাদের সাথে হামাসের ভয়াবহ যুদ্ধ চলছে। 

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরাইল জোটের মধ্যে চলমান সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ইসরাইলকে লক্ষ্য করে ইরান বড়ো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দেশটির লাখ লাখ বাসিন্দা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর