ইসরাইল প্রসঙ্গে মার্কিন নীতি পরিবর্তনের হুমকি বাইডেনের

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০২:৪৯ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিকদের রক্ষা করতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যর্থ হলে ইসরাইল সম্পর্কিত মার্কিন নীতি পরিবর্তন করবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপের সময় এ সতর্কবার্তা দেন বাইডেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গাজায় ইসরাইলি হামলায় মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) সাত ত্রাণকর্মী নিহত হওয়ার পর এটিই ছিল তাদের প্রথম ফোনালাপ। 

গাজায় বেসামরিক ও মানবিক কর্মীদের সুরক্ষা নিশ্চিতে ইসরাইলকে চাপ দিতে প্রথমবারের মতো এমন হুঁশিয়ারি দিলেন বাইডেন। 

হামাস-ইসরাইল চলমান যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলকে সর্বাত্মক সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুসলিম ভোটারদের নিয়ে চাপের মুখে রয়েছেন বাইডেন।

ইসরাইলের আজীবন সমর্থক মার্কিন প্রেসিডেন্ট।  গাজা যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে মার্কিন সাহায্য বা অস্ত্রের চালান বন্ধ করার আন্তর্জাতিক চাপকে উপেক্ষা করে আসছিলেন তিনি। তবে বৃহস্পতিবার প্রথমবারের মতো তার দেওয়া এ সতর্কবার্তাটি প্রায় ছয় মাস ধরে চলা গাজা যুদ্ধের গতিশীলতা পরিবর্তন করতে পারবে বলে আশা করছেন বিশ্লেষকরা।

দুই দেশের নেতার ফোনালাপ সম্পর্কে এক বিবৃতিতে হোয়াইট হাউজ বলেছে, ‘বেসামরিকদের ক্ষতি, মানবিক দুর্ভোগ এবং সাহায্য কর্মীদের নিরাপত্তার রক্ষায় ইসরাইলকে সুনির্দিষ্ট, এবং বাস্তবিক পদক্ষেপের ঘোষণা দেওয়া এবং সেগুলো বাস্তবায়নে’র প্রয়োজনীয়তা স্পষ্ট করেছেন বাইডেন।

তাদের এই ফোনালাপ আলাপ প্রায় ৩০ মিনিটি স্থায়ী হয়েছিল বলেও হোয়াইট হাউজের বিবৃতিতে জানানো হয়।

হোয়াইট হাউজ আরও জানিয়েছে, মার্কিন এই প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন, ‘আলোচিত পদক্ষেপগুলোর বিষয়ে ইসরাইলের নেওয়া তাৎক্ষণিক উদ্যোগ মূল্যায়নের মাধ্যমে ইসরাইল সম্পর্কিত মার্কিন নীতি নির্ধারণ করা হবে।’

নেতানিয়াহু ও বাইডেনের ফোনালাপের পর একটি সংবাদ সম্মেলন করেন হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি। তখন ইসরাইল এবং গাজার প্রতি মার্কিন নীতিতে যেকোনো সুনির্দিষ্ট পরিবর্তন সম্পর্কে জানতে চাওয়া হলে এ নিয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান তিনি।

কিরবি বলেছিলেন, ওয়াশিংটন ‘আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে’ ইসরাইলের নেওয়া পদক্ষেপের ঘোষণা দেখার আশা করছে।

মার্কিন নীতিতে সম্ভাব্য পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে ফক্স নিউজকে নেতানিয়াহুর মুখপাত্র তাল হেনরিচ বলেছেন, ‘আমি মনে করি, ওয়াশিংটনকে এই কথাটির ব্যাখ্যা দিতে হবে।’

সোমবার ইসরায়েলের হামলায় সেলিব্রিটি শেফ জোসে আন্দ্রেসের দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন গ্রুপের সাত কর্মী নিহত হন। বুধবার রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে আন্দ্রেস বলেছিলেন, ইসরাইল ‘পরিকল্পিতভাবে’  তার সাহায্য কর্মীদের লক্ষ্যবস্তু করেছিল।

তবে বৃহস্পতিবার ইসরাইল বলে, গাজা যুদ্ধের কৌশলগুলোতে ভুল হওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার তদন্তের ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে বলেও আশ্বস্ত করেছে দেশটি।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
লেবানন পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক এখন খাদের কিনারায়। গতকাল সোমবার এক ফোনালাপে নেতানিয়াহুর ওপর চরম ক্ষোভ উগরে...
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুদের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে।
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দীর্ঘ সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরে সংসদ ভবনে নিজ কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করার পাশাপাশি সংসদ অধিবেশনেও যোগ দিয়েছেন বিএনপির জেষ্ঠ্য নেতা, ঢাকা-৮ আসনের...
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর