ফিলিস্তিনপন্থি ইসরাইলি ইতিহাসবিদকে এফবিআইয়ের জিজ্ঞাসাবাদ

আপডেট : ১৭ মে ২০২৪, ০৪:০৫ পিএম

ফিলিস্তিনপন্থি অবস্থানের জন্য ইসরাইলি-ইহুদি ইতিহাসবিদ ইলান পাপ্পেকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। সোমবার যুক্তরাষ্ট্রের মিশিগানে অবস্থিত ডেট্রয়েট বিমানবন্দরে তাকে দুই ঘণ্টা আটক করে এ জিজ্ঞাসাবাদ করা হয়।

এসময় তার ব্যবহৃত ফোনটি জব্দ করা হয় বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি। তার ফেসবুকে দেওয়া এক বিবৃতির বরাতে মিডল ইস্ট আই এ খবর জানায়।

এফবিআই সদস্যরা ইলান পাপ্পেকে জিজ্ঞাসা করেছিল যে, তিনি হামাসের সমর্থক কিনা। তিনি যদি গাজায় ইসরাইলি কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে বিবেচনা করেন, তাহলে এই সংঘাতের সমাধান কী?

তারা তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে তার আরব এবং মুসলিম বন্ধুদের সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করে বলে বিবৃতিতে জানিয়েছেন পাপ্পে।

ইলান পাপ্পে জানান, জিজ্ঞাসাবাদের সময় তারা ইসরাইলি কারও সঙ্গে দীর্ঘ ফোনালাপ করে এবং তার ফোনের সব তথ্য তারা কপি করে নিয়ে তাকে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে দেয়।

ইলান পাপ্পে একজন ইসরাইলি ইতিহাসবিদ, রাষ্ট্রবিজ্ঞানী এবং সাবেক রাজনীতিবিদ। তিনি মধ্যপ্রাচ্যের শান্তি নষ্টের জন্য ইসরাইলের অস্তিত্বকে দায়ী করেছেন। ইহুদিবাদকে ইসলামিক জঙ্গিবাদের চেয়ে বেশি বিপজ্জনক বলেও উল্লেখ করেছেন তিনি।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
বিশ্বের অন্যতম শীর্ষ বিপজ্জনক ও আলোড়ন সৃষ্টিকারী হ্যাকার গোষ্ঠী ‘শাইনিহান্টার্স’ মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ডেটাবেজে থাবা বসিয়ে বাগিয়ে নিয়েছে গোয়েন্দা সংস্থাটির কর্মকর্তা ও...
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল প্রভাবশালী সাময়িকী ‘দ্য আটলান্টিক’-এর বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মানহানি মামলা করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সাময়িকীটিতে...
আমেরিকা ও ইসরাইলের সাথে ইরানের চলমান যুদ্ধের রেশ এবার আছড়ে পড়ল সাইবার জগতেও। খোদ মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ডিরেক্টর কাস প্যাটেলের ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট হ্যাক করার দাবি করেছে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর